মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

অবৈধ প্র‍্যাকটিস ও বিএমডিসি রেজিষ্ট্রেশনের দাবিতে জনদুর্ভোগ তৈরির চেষ্টা ডেন্টাল টেকনিশিয়ানদের

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ২:২২ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

বুধবার, ১৪ জুলাই, ২০২৬

অবৈধ প্র‍্যাকটিস ও বিএমডিসি রেজিষ্ট্রেশনের দাবিতে জনদুর্ভোগ তৈরির চেষ্টা করছে ডেন্টাল টেকনিশিয়ানরা। বুধবার (১৪ জুলাই) তারা এই দাবি নিয়ে পূর্বঘোষিত মহাসমাবেশ করার লক্ষ্যে সকাল থেকে রাজধানীর শাহবাগ ও টিএসসিতে জড়ো হওয়া আরম্ভ করেন। পরবর্তীতে একটি মিছিল নিয়ে শহীদ মিনারে অভিমুখে যাত্রা করে। প্রতিবেদন লেখা পর্যন্ত তারা শহীদ মিনারেই অবস্থান করছেন।

আন্দোলনকারীরা মূলত সরকারি ও বেসরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) থেকে চারবছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) কোর্স সম্পন্ন করার করে ডেন্টাল টেকনিশিয়ান হিসেবে কর্মজীবন শুরু করেন। এতদিন তারা দেশের বিভিন্ন এলাকায় প্রাইভেট চেম্বারের মাধ্যমে অবৈধভাবে রোগী দেখার পাশাপাশি, দাঁতের অস্ত্রোপচারও করতেন!

তবে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী – এমবিবিএস ও বিডিএস ডিগ্রীধারী ব্যতীত কেউ চিকিৎসক নন। পাশাপাশি বিএমডিসি শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ডিগ্রীধারী চিকিৎসক ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের রেজিস্ট্রেশন দিয়ে থাকে।

আন্দোলনকারী টেকনিশিয়ানদের দাবি–  পাঠ্যক্রম প্রণয়ন, শিক্ষার্থী ভর্তি, পরীক্ষা গ্রহণ, ক্লিনিক্যাল প্রশিক্ষণ, সনদ প্রদান এবং সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে  তাদেরকে নিয়োগ দিয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর তাদের জন্য ১০টি কর্মপরিধিও নির্ধারণ করেছে। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বিএমডিসির পেশাগত নিবন্ধন এবং নির্ধারিত কর্মপরিধির আওতায় সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে হাজার হাজার প্রশিক্ষিত ডেন্টাল ডিপ্লোমাধারী কর্মসংস্থান সংকট, পেশাগত বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

এর আগে শনিবার সকাল ১০টায় বাংলাদেশ ডেন্টাল পরিষদ নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন এবং বিভিন্ন জেলায় স্মারকলিপি প্রদানের কর্মসূচিরও আয়োজন করেছিল আন্দোলনকারীরা। এসব কর্মসূচিতে বক্তারা সরকারের কাছে অবিলম্বে বিএমডিসি আইন, ২০১০-এর ৩৫ ধারার আওতায় তফসিল সংশোধন অথবা একই আইনের ৩৬ ধারার আলোকে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য পৃথক বিধিমালা প্রণয়নের দাবি জানান।

উল্লেখ্য যে, ডেন্টাল টেকনিশিয়ানদের প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ দিয়ে হাইকোর্টের রায় বাতিল করা হয়। গত ২৪ জুন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

প্ল্যাটফর্ম টুডে/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।