মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

অনুষ্ঠিত হলো প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৯ অক্টোবর ২০২১, ১১:৫৭ · ২ মিনিটে পড়ুন
অনুষ্ঠিত হলো প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠান
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৯ অক্টোবর ২০২১, শনিবার

বাংলাদেশের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি তার আট বছরের বর্ণাঢ্য সময় পেরিয়ে নবম বর্ষে পদার্পণ করেছে।

এই দীর্ঘ সময়ের পথচলায় চিকিৎসকদের অধিকার আদায়, চিকিৎসাসেবার মানোন্নয়ন, পেশাগত উৎকর্ষ সাধন, বেগবান চিকিৎসক সমাজ তৈরি, চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, চিকিৎসা গবেষণাসহ নানাবিধ বিষয়ে প্ল্যাটফর্ম চিকিৎসক সমাজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে।

৮ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক সাধারণ সভা গতকাল ৮ অক্টোবর ২০২১, শুক্রবার সকাল ৯ টা হতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, কেন্দ্রীয় পরিষদের সদস্যবৃন্দ এবং প্ল্যাটফর্মের চালিকাশক্তি এক্টিভিস্ট ও ভলান্টিয়ারগণ। সেই সাথে দেশের চিকিৎসক সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই।

সকাল ৮ টায় রেজিট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সকাল ৯টায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মধ্যাহ্ন ভোজ ও নামাজের বিরতির পর বিকেল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীরা যে নাচ, গান বা অভিনয়েও সমান পারদর্শী তা ফুটে উঠে তাদের একের পর এক প্রদশর্নীতে।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ধ্যা ৭ টার দিকে অনুষ্ঠানের সমাপনী ঘোষিত হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।