মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

অধ্যক্ষকে স্বপদে বহাল রাখার দাবীতে আন্দোলন করছে চট্রগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ নভেম্বর ২০১৯, ১১:৪১ · ২ মিনিটে পড়ুন
অধ্যক্ষকে স্বপদে বহাল রাখার দাবীতে আন্দোলন করছে চট্রগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
লেখার আকার

৬ নভেম্বর, ২০১৯ 

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরের বদলির আদেশ প্রত্যাহার ও তাকে স্বপদে বহাল রাখার দাবিতে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করছেন মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে ১০টা হতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করতে থাকে প্রতিষ্ঠানটিতে অধ্যায়নরত শিক্ষার্থীরা, তারা কলেজের প্রশাসনিক ভবনে জমায়েত হতে থাকে। এরপর সকাল ১১টার দিকে কলেজের প্রবেশ পথে শান্তিপূর্ণ অবস্থান নেয় তারা।

চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যায়নরত একজন সাধারণ শিক্ষার্থী বলেন, “আমাদের অধ্যক্ষ ডা: সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর স্যার দীর্ঘ দশ বছর যাবত সুন্দরভাবে কলেজ পরিচালনা করে আসছেন। হঠাৎ করে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই তাকে বদলি করা হয়েছে।স্যারের বদলির আদেশ প্রত্যাহার ও স্বপদে পুনর্বহালের দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা।”


এ বিষয়ে আরেকজন শিক্ষার্থী বলেন, “সারাদেশে যখন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানকে অপসারনের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে, সেখানে আমাদের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ ডা:সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর স্যারকে স্বপদে বহাল রাখার জন্য অবস্থান কর্মসূচি পালন করতেছে,এতেই বোঝা যাচ্ছে স্যার শিক্ষার্থীদের কাছে কতটুকু জনপ্রিয় একজন মানুষ এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে কতটুকু সফল।
কলেজকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনায় বর্তমানে অধ্যক্ষ স্যারের কোনো বিকল্প নেই। অনতিবিলম্বে অধ্যক্ষ অধ্যাপক ডা:সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর স্যারের বদলির আদেশ প্রত্যাহার ও পুনরায় স্বপদে বহালের জোর দাবি জানাচ্ছি।”

এ ব্যাপারে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূইয়া বলেন, “সাধারণ শিক্ষার্থীরা চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা:সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বদলির আদেশ প্রত্যাহার ও স্বপদে পুনর্বহালের দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে। কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। শান্তিপূর্ণভাবেই এ অবস্থান কর্মসূচি শেষ হয়েছে।”

স্টাফ রিপোর্টার /ওয়াসিফ হোসেন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।