মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বলিভিয়াতে মারাত্মক হেমোরেজিক জ্বরের প্রাদুর্ভাব, সংক্রমিত হতে পারে মানুষ থেকে মানুষে

প্ল্যাটফর্ম নিউজ, ২০ নভেম্বর, ২০২০, শুক্রবার

গত সোমবার, ১৬ নভেম্বর সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (CDC) একটি মারাত্মক প্রাণী ভাইরাস “চ্যাপারে” এর কথা প্রকাশ করেছে। যা জ্বর, পেটে ব্যথা, বমি, মাড়ির রক্তক্ষরণ, ফুসকুড়ি, চোখের পিছনে ব্যথার সৃষ্টি করে এমনকি মানুষ থেকে মানুষে ছড়াতে পারে।

সর্বপ্রথম ২০০৪ সালে গ্রামীণ বলিভিয়ার চ্যাপারে প্রদেশে “চ্যাপারে ভাইরাস” (ইবোলার মত একটি রোগ) এর একটি নিশ্চিত কেস পাওয়া যায় এবং এরপর রোগটি অদৃশ্য হয়ে যায়।

সাম্প্রতিক প্রকাশিত একটি গবেষণার মতে, পরবর্তীতে আবারও ২০১৯ সালে, বলিভিয়াতে ৫ জন লোক আক্রান্ত হয়। গবেষণাটিতে বলা হয়েছে, বলিভিয়ার রাজধানী লা-পাজ এর কাছাকাছি অঞ্চলে, ভাইরাসটি বডি ফ্লুইডের মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়িয়েছিল এবং ৩ জনের মৃত্যুর কারণ হয়েছিল। ২০২০ সালে ভাইরাসটির কোনো সচল প্রাদুর্ভাব দেখা যায়নি এবং ভাইরাস বিশেষজ্ঞদের মতে, যদি কোনো প্রাদুর্ভাব ঘটেও সেটা মহামারী সৃষ্টি করবে না। সিডিসি (CDC) এর বিবৃতি অনুযায়ী, ২০১৯ সালের ৫ টি নিশ্চিত কেসের মধ্যে ৩ জনই ছিলেন স্বাস্থ্যকর্মী। যাদের একজন ছিলেন মেডিকেল রেসিডেন্স, একজন ছিলেন এম্বুলেন্স মেডিক এবং একজন ছিলেন অন্ত্রবিদ। যারা আক্রান্ত রোগীর বডি ফ্লুইড এর মাধ্যমে আক্রান্ত হয়। পরবর্তীতে তাদের মধ্যে থেকে ২ জন মারা যায়। গবেষকরা চ্যাপারে ভাইরাসের জেনেটিক মেটারিয়ালের অংশকে আর.এন.এ (RNA) হিসেবে শনাক্ত করে। নতুন প্রাদুর্ভাবের বিবরণে দেখা গেছে যে, রোগটি এখন একজন ব্যক্তি থেকে অন্যজনে ছড়াচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, অ্যাম্বুলেন্স মেডিক এর কথা যিনি আক্রান্ত ব্যক্তিকে রিসাসিটেশন দেওয়ার সময় ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিলেন।

জর্জেটাউন ইউনিভার্সিটির গবেষক কলিন কার্লসন এর মতে, হেমোরেজিক ফিভার যেমন- ইবোলা বা ইবোলার মত রোগ। শ্বাসযন্ত্রের রোগ যেমন- ফ্লু বা কোভিড-১৯ এর মত বৃহৎ পরিসরে কদাচিৎ ছড়ায়। কারণ এই ধরণের হেমোরেজিক ফিভার এর মতো রোগে সংক্রমণের পর খুব দ্রুত লক্ষণসমূহ প্রকাশ পায় এবং সংক্রামণের জন্য বডি ফ্লুইডের সাথে সরাসরি সংস্পর্শ প্রয়োজন। কিন্তু এর প্রাদুর্ভাব স্বাস্থ্য ব্যবস্থাকে হুমকির মুখে নিয়ে যেতে পারে। কারণ বিপুল সংখ্যক স্বাস্থকর্মী আক্রান্ত রোগীর চিকিৎসা করতে গিয়ে রোগটিতে আক্রান্ত হতে পারে।

২০১৯ সালের চ্যাপারে ভাইরাস প্রাদুর্ভাবের প্রথম ইঙ্গিত পাওয়া যায় বলিভিয়ান সিটি অফ স্যান্টা ক্রুজের সরকারি পরীক্ষাগারের একটি বডি ফ্লুইডের নমুনা পরীক্ষায়। যে ডাক্তার নমুনাটি সংগ্রহ করেছিলেন তাঁর ধারণা ছিল যে, রোগীটির হয়তো ডেঙ্গু সংক্রামিত হয়েছে। কারণ দক্ষিণ আমেরিকাতে ডেঙ্গু প্রাদুর্ভাব খুব বেশি এবং হেমোরেজিক ফিভারের লক্ষণ দেখলে যে কোনো রোগের আগে সেটিকে ডেঙ্গু হিসেবে ধারনা করা হয়। সিডিসি এর একজন গবেষক মারিয়া মোরেলেস-বেতুল ডেঙ্গু ও চ্যাপারে এর ব্যাপারে মন্তব্য করেন-

“It’s similar. Very similar.”

কিন্তু নমুনা পরীক্ষার পর দেখা যায়, ডেঙ্গু ভাইরাসের কোনো চিহ্ন নেই। গবেষকরা ঐ অঞ্চলের অন্যান্য প্রচলিত রোগজীবাণু যেমন- ইয়েলো ফিভার, মাচুপো (আরও একটি বিরল এবং মারাত্নক হেমোরেজিক রোগ) এর জন্য পরীক্ষা করলেও তার সবগুলো নেগেটিভ আসে। তখন সেই পরীক্ষাগারে চ্যাপারে ভাইরাস যাচাইয়ের জন্য কোনো নিদিষ্ট পরীক্ষার ব্যবস্থাও ছিল না।
যেহেতু ইমারজিং ডিজিজ দেখার জন্য সিডিসি এবং লাতিন আমেরিকা- কেন্দ্রিক প্যান- আমেরিকান স্বাস্থ্য সংস্থা (PAHO) একসাথে কাজ করছিল। তাই লাতিন আমেরিকার থেকে সিডিসি কে নমুনা গুলো পরীক্ষা করার আহ্বান জানানো হয়। এবং পরবর্তীতে নমুনাসহ, প্রাদুর্ভাবটির সমস্ত তথ্য সিডিসি কে পাঠানো হয়। সিডিসি এটিকে পরীক্ষাগারে আসা একটি ভাইরাল হেমোরজিক জ্বর হিসাবে বিবেচনা করার সিদ্ধান্ত নেয় এবং সর্বোচ্চ সম্ভাব্য সুরক্ষা স্তরের সাথে নমুনা পরীক্ষা করা হয়।

পরবর্তীতে সিডিসি কর্তৃক ঐ অঞ্চলে গবেষণার জন্য একটি দল পাঠানো হয়। গবেষকরা একজন ব্যক্তির সিমেনে আক্রান্ত হওয়ার ১৬৮ দিন পরেও ভাইরাল আরএনএ পায়। এছাড়াও তারা ঐ ব্যক্তির বাসা এবং তার আশেপাশের কৃষিজমি থেকে সংগৃহীত ইঁদুরেও ভাইরাসটির চিহ্ন পায়। যদিও এটি এখনও প্রমাণিত হয়নি যে রোগটি ইঁদুরের মাধ্যমে ছড়িয়েছে এবং আক্রান্ত ইঁদুর মানুষকে আক্রান্ত করতে পারে কি না।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।