মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

আগামী সপ্তাহেই অ্যান্টিজেন টেস্ট শুরুর সিদ্ধান্ত জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ৩:৪৭ · ২ মিনিটে পড়ুন
আগামী সপ্তাহেই অ্যান্টিজেন টেস্ট শুরুর সিদ্ধান্ত জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২২ নভেম্বর ২০২০, রবিবার

আগামী সপ্তাহ থেকে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করা হবে করোনা পরীক্ষা। করোনা পরীক্ষার ফলাফল আরও দ্রুত পেতে সরকার অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিয়েছে।

আগামী সপ্তাহে চালু হতে পারে অ্যান্টিজেন টেস্ট

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন,

“দুই মাস আগে সরকার অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিলেও ক্রয়সংক্রান্ত প্রক্রিয়ার কারণে তখন তা চালু হয়নি। আশা করছি, করোনা অ্যান্টিজেন টেস্ট আগামী সপ্তাহে চালু করতে পারব।”

গতকাল শনিবার ম্যালেরিয়া বিষয়ক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা সকলকে জানান। তিনি আরো জানান, দেশে করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেন, তাদের বেশির ভাগই আগে থেকেই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিল। তথ্য পর্যালোচনা করে দেখা গেছে যে, গত সপ্তাহে ৩৯ জনের মৃত্যুর মধ্যে ২৯ জনই আগে থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিল। এদিকে, দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৮৪৭ জনের শরীরে, সুস্থ হয়েছে ১৯২১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সনাক্ত হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জন, এর মধ্যে সুস্থ হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৩৫২ জন এবং মারা গেছে ৬ হাজার ৩৫০ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত হার ১৪.৬১ শতাংশ এবং মোট শনাক্ত ১৬.৯০ শতাংশ। সুস্থতার হার ৮০.৯৩ শতাংশ এবং মৃত্যুহার ১.৪৩ শতাংশ।

এছাড়া একই তথ্যসূত্র থেকে আরো জানা যায় যে, দক্ষিণ- পূর্ব এশিয়ার মধ্যে সক্রিয় রোগীর দিক থেকে বাংলাদেশের অবস্থান তৃতীয় এবং প্রথমে অবস্থানে রয়েছে ভারত।

তথ্যসূত্রঃ

https://www.kalerkantho.com/online/national/2020/11/22/978238

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।