মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ৭ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

হিটস্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচতে করণীয়

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ৬:৪৪ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

গ্রীষ্মের তাপমাত্রা বাড়ার কারণে বাড়ছে  হিট স্ট্রোকের ঝুঁকি। বিশেষ করে যারা রোদে কাজ করেন বা দীর্ঘ সময় বাইরে থাকেন, তাদের ক্ষেত্রে এটি একটি প্রাণঘাতী সমস্যা হয়ে উঠতে পারে। হিট স্ট্রোক হলে শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইটের বেশি উঠে যায় এবং ঘাম বন্ধ হয়ে জীবনসংকট অবস্থা তৈরি করে।

হিট স্ট্রোকের লক্ষণগুলো কী?

  1. অতিরিক্ত শরীর গরম হয়ে যাওয়া
  2. ঘাম বন্ধ হয়ে যাওয়া, শ্বাসকষ্ট
  3. মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া
  4. ত্বক শুকনো ও গরম হয়ে যাওয়া
  5. বিভ্রান্তি বা অসংলগ্ন কথা বলা

হিট স্ট্রোক হলে তাৎক্ষণিক করণীয়:

  • রোগীকে দ্রুত ছায়াযুক্ত, ঠাণ্ডা জায়গায় নিয়ে যান।
  • শরীরের তাপমাত্রা দ্রুত কমানোর চেষ্টা করুন (ঠাণ্ডা পানি দিয়ে শরীর মুছে দিন বা ঠাণ্ডা পানি ছিটিয়ে দিন)।
  • রোগীকে পানি পান করানোর চেষ্টা করুন, যদি সে অচেতন না হয়ে যায়।
  • দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান।

হিট স্ট্রোক প্রতিরোধে যা করবেন:

  • দুপুর ১২টা থেকে ৪টার মধ্যে বাইরে যাওয়া এড়িয়ে চলুন।
  • হালকা ও সাদা রঙের ঢিলেঢালা পোশাক পরুন।
  • নিয়মিত পানি পান করুন, এমনকি তৃষ্ণা না পেলেও পানি পান করুন।
  • রোদে ছাতা বা টুপি ব্যবহার করুন।
  • বয়স্ক, শিশু ও অসুস্থদের বিশেষভাবে নজরে রাখুন।

বর্তমানে হিট স্ট্রোকের ঘটনা অহরহ ঘটছে। সচেতন ও সতর্কত না থাকলে হিট স্ট্রোকে প্রাণহানির সম্ভাবনা থাকতে পারে। তবে সময় মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে এটি এড়ানো সম্ভব। তাই গরমের এই সময়ে আমাদের প্রত্যেকেরই উচিত নিজে সচেতন হওয়া এবং পরিবারের সদস্যদেরও সচেতন করা।

প্ল্যাটফর্ম প্রতিবেদক : মেহরুবা আক্তার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।