মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিয়োগ বিজ্ঞপ্তি

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের দুই নতুন পরিচালক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ জানুয়ারি ২০২১, ৯:৩৫ · ২ মিনিটে পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের দুই নতুন পরিচালক
ছবিঃ ডা.
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার

স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) শাখার লাইন ডিরেক্টর পদে অধ্যাপক ডা. রোবেদ আমিন ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি) শাখার লাইন ডিরেক্টর পদে অধ্যাপক ডা. মো. নাজমুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (পার-২) মো. আবু রায়হান মিয়ার সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে।

ছবিঃ অধ্যাপক ডা. রোবেদ আমিন ও অধ্যাপক ডা. নাজমুল আলম

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) শাখার লাইন ডিরেক্টর পদে অধ্যাপক ডা. রোবেদ আমিন ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি) শাখার লাইন ডিরেক্টর পদে অধ্যাপক ডা. মো. নাজমুল আলম নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি হলো এবং অবিলম্বে তা কার্যকর হবে।এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের আরও দুটি রদবদলের কথাও বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের এমআইএস পরিচালক (চলতি দায়িত্ব) ও এইচআইএস অ্যান্ড ই-হেলথ লাইন ডিরেক্টর ডা. মো. হাবিবুর রহমানকে হোমিও ও দেশজ শাখার পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে কুমিল্লা মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিজানুর রহমানকে স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক ও এইচআইএস অ্যান্ড ই-হেলথ লাইন ডিরেক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এনসিডিসি শাখার লাইন ডিরেক্টর হিসেবে নিযুক্ত অধ্যাপক ডা. রোবেদ আমিন এর আগে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে কর্মরত ছিলেন এবং স্বাস্থ্য অধিদফতরের সিডিসি শাখার লাইন ডিরেক্টর পদে নিযুক্ত অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এর আগে কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রকল্পের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্বরত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগে নিযুক্ত নতুন দুই পরিচালক  অধ্যাপক ডা. রোবেদ আমিন ও অধ্যাপক ডা. মো. নাজমুল আলমের দায়িত্ব পাওয়ায় প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

৪৪তম বিসিএসের ভাইভা বাতিল ও ৪৬তমের প্রিলির ফলাফল পুনঃপ্রকাশের সিদ্ধান্ত

সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ৪৪তম বিসিএসের ভাইভা বাতিল ও ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা দ্বিগুণ করে পুনরায় প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় কমিশন। বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪৪তম…

১৮ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

পঞ্চগড়ে ১২৬ চিকিৎসকের পদ শূন্য!

শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪ পঞ্চগড় জেলায় একমাত্র আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১৭০ টি চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৪৪ জন চিকিৎসক। পঞ্চগড় সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সিভিল সার্জন অফিসে ৩জন চিকিৎসক পদায়নের কথা…

৮ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।