মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

বিশ্বব্যাপী কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা ছাড়াল ৯ কোটি, মৃতের সংখ্যা ১৯ লাখ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ১২:৫৭ · ২ মিনিটে পড়ুন
বিশ্বব্যাপী কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা ছাড়াল ৯ কোটি, মৃতের সংখ্যা ১৯ লাখ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১১ জানুয়ারি ২০২১, সোমবার 

২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ সংকটকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে ২০২০ সালের মার্চ মাসে। আজ, ১১ জানুয়ারি ২০২১ (সোমবার) জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে মৃতের সংখ্যা অতিক্রম করেছে ১৯ লাখ ৩৪ হাজার।

ছবিঃ প্রতীকী

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি ২ লাখ ৩৭ হাজার ৪৬৯ জনে। ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৩৪ হাজার ৯৬ জনে। জানা যায়, করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ২৩ লাখ ৮৫ হাজার ৯৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত এবং ৩ লাখ ৭৪ হাজার ৭২ জন মৃত্যুবরণ করেছে। এছাড়াও পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৪ লাখ ৫০ হাজারের বেশি এবং মারা গেছে ১ লাখ ৫০ হাজার ৯৯৯ জন। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

রোগী শনাক্তের দিক দিয়ে তালিকার পরবর্তী কয়েকটি দেশ হলো- রাশিয়া (৩৩ লাখ ৬৬ হাজারের বেশি), যুক্তরাজ্য (৩০ লাখ ৮১ হাজারের বেশি), ফ্রান্স (২৮ লাখ ৪১ হাজার প্রায়) ও তুরস্ক (২৩ লাখ ২৬ হাজারের বেশি)।

মৃতের দিক দিয়ে বিশ্বে চতুর্থ স্থানে আছে মেক্সিকো (১ লাখ ৩৩ হাজার ৭০৬ জন)। তারপরে যুক্তরাজ্যে ৮১ হাজার ৫৬৭ জন, ইতালিতে ৭৮ হাজার ৭৫৫ জন, ফ্রান্সে ৬৭ হাজার ৮৮৫ জন ও রাশিয়ায় ৬০ হাজার ৯৬৩ জন মারা গেছেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।