মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ · ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

‘স্বাধীনতা পুরস্কার ২০২০’ এ চিকিৎসাবিদ্যায় পুরস্কৃত হলেন দু’জন স্বনামধন্য চিকিৎসক

Sarif Sahriarপ্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ১২:৪০ · ২ মিনিটে পড়ুন
‘স্বাধীনতা পুরস্কার ২০২০’ এ চিকিৎসাবিদ্যায় পুরস্কৃত হলেন দু’জন স্বনামধন্য চিকিৎসক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৯ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা দিবস পুরস্কার ২০২০ প্রদান করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘স্বাধীনতা পুরস্কার ২০২০’। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হন।

এবছর চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির।

অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী মুক্তিযুদ্ধ চলাকালীন সুনামগঞ্জের ভাটিপাড়া ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদান করার পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধাদের জানাজা ও সমাধির ব্যবস্থা করেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ইন্টার্নি চিকিৎসক হিসেবে দ্বায়িত্বরত অবস্থায় বঙ্গবন্ধু পরিবারের আহত সদস্যদের জরুরী চিকিৎসা সেবা প্রদান করেন। বৃক্ষমানব খ্যাত জটিল রোগের চিকিৎসা করে তিনি বিশ্বখ্যাতি অর্জন করেছেন।

বর্তমানে তিনি এম এইচ সমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির ১৯৭৬ সাল থেকে নিজ এলাকায় বিনামূল্যে দরিদ্র চক্ষু-রোগীদের ছানি অপারেশনসহ নানা চক্ষুসেবা প্রদান করে আসছেন। ২০০৪ সালের ২৬ মার্চ সম্পূর্ণ নিজ উদ্যোগ ও অর্থে তিনি জন্মস্থান বোকাইনগরের নয়াপাড়ায় গরীব চক্ষু-রোগীদের জন্য অত্যাধুনিক একটি চক্ষু হাসপাতাল নির্মাণ করেন। উক্ত হাসপাতালে বিনামূল্যে অদ্যাবধি প্রায় সোয়া-লক্ষাধিক দরিদ্র রোগীর ছানি অপারেশনসহ বিভিন্ন অপারেশন সম্পন্ন হয়েছে।

তিনি ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।