শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

স্তন ক্যান্সার সচেতনতা মাসে প্ল্যাটফর্ম, ঢাকা উত্তর জোনের বিভিন্ন ইউনিটের কর্মসূচি

প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ১ নভেম্বর, ২০২১

স্তন ক্যান্সার – স্তনে অস্বাভাবিক কোষ বৃদ্ধিজনিত এমন একটি রোগ, যেটিকে নারীদের নীরব ঘাতকও বলা হয়ে থাকে। তথ্যমতে, বিশ্বে প্রতি ৮ জন নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন এবং আক্রান্ত প্রতি ৩৬ জন নারীর মধ্যে মৃত্যুর সম্ভাবনা রয়েছে একজনের। সেই সাথে বাংলাদেশের জরিপ অনুযায়ী, প্রতি ৬ মিনিটে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রতি ১১ মিনিটে একজন নারী এ রোগে মৃত্যুবরণ করে থাকেন।

আর তাই, এই ঘাতক ব্যধিকে নির্মূলের লক্ষ্যে সবার মাঝে সচেতনতা ও সঠিক বিধি নিষেধ সম্পর্কে সম্যক ধারণা পৌঁছে দিতে প্রতি বছর অক্টোবর মাসে বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে “স্তন ক্যান্সার সচেতনতা মাস”। এবছর স্তন ক্যান্সার সচেতনতা মাসে “স্ক্রিনিং জীবন বাঁচায়” প্রতিপাদ্যকে সামনে রেখে পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও নানান সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে। তারই ধারাবাহিকতায় প্ল্যাটফর্ম, ঢাকা উত্তর জোনাল পরিষদ ও তার অন্তর্গত বিভিন্ন ইউনিটের উদ্যোগে পালিত হয় বিভিন্ন কর্মসূচি।

প্ল্যাটফর্ম, ঢাকা উত্তর জোনাল পরিষদ ( ২০২১- ২০২২) এর উদ্যোগে মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে ২৭ অক্টোবর, ২০২১ তারিখে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনা বৃদ্ধির লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে লিফলেট বিতরণ ও সচেতনামূলক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নেয় মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের সকল প্ল্যাটফর্ম এক্টিভিস্টরা। অধ্যক্ষ অধ্যাপক ডা: শেখ ফিরোজ কবিরকে লিফলেট প্রদাণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয় এবং লিফলেট বিতরণ ও সচেতনতামূলক বার্তা বিনিময়ের মাধ্যমে সফলভাবে তা সম্পন্ন করা হয়।

ছবি: মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল

এদিকে, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে ৩০ অক্টোবর এবং ৩১ অক্টোবর, দুইদিনব্যাপী ব্রেস্ট ক্যন্সার সচেতনতা বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। প্রথম দিনের আয়োজনে হাসপাতালের বহির্বিভাগের শিক্ষকদের সাথে ক্যাম্পেইন বিষয়ক আলোচনা ও কাউন্সিলিং শীটের একটি করে কপি প্রদান করা হয় এবং সকলের মাঝে পিংক ব্যাজ বিতরণ করা হয়। সেই সাথে হাসপাতাল ও কলেজ প্রাঙ্গণে সচেতনতামূলক পোস্টার লাগানো হয়।
এবং দ্বিতীয় দিনের কার্যক্রমে ছিল সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বহির্বিভাগের নারী রোগীদেরকে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক কাউন্সেলিং করা এবং কাউন্সেলিং শিট বিতরণ করা।

ছবি: ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ

এছাড়াও, ঢাকা উত্তর জোনাল পরিষদ (২০২১-২২) ও প্ল্যাটফর্ম এর অধীনস্থ চ্যানেল এইচ ওয়ান এর নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান “আমাদের ডাক্তার” এর সহ উদ্যোগে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয় লাইভ আলোচনা অনুষ্ঠান – Myths and facts about breast cancer. যেটি চ্যানেল এইচ ওয়ানের ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়েছে। অনুষ্ঠানটিতে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতার বার্তা ও ভ্রান্ত ধারণা গুলো তুলে ধরতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইংল্যান্ডের NHS ট্রাস্টের অধীনস্থ বাকিংহামশায়ার হেলথ কেয়ারে কর্মরত স্বানামধন্য অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা. এসকে. ফরিদ আহমেদ। স্তন ক্যান্সারের নানান দিক, চিকিৎসা ও বাংলাদেশের প্রেক্ষাপটে এর প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

ছবি: স্তন ক্যান্সার সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানের পোস্টার

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।