মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ৭ জমাদিউস সানি ১৪৪৮
প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ৮:০৪ · ১ মিনিটে পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আহমেদুল কবিরকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে এ পদের দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি অবসরে যাওয়ায় আহমেদুল কবিরকে এ পদে পদায়ন করা হলো।

অধ্যাপক ডা. আহমেদুল কবির এত দিন রাজধানীর মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২০ সালের ১১ ডিসেম্বর তিনি মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান। অধ্যাপক ডা. আহমেদুল কবীর কোভিড-১৯ বিষয়ক ট্রিটমেন্ট প্রটোকল কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। বিভিন্ন জার্নালে তার অন্তত ৩৯টি লেখা প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মল্লিকা খাতুন সই করা এক প্রজ্ঞাপনে মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে।

 

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক / প্ল্যাটফর্ম টুডে প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের সঠিক চিকিৎসা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার এই দিবসের প্রধান উদ্দেশ্য। ডায়াবেটিস প্রতিরোধে প্রথম পদক্ষেপ হলো স্বাস্থ্যকর…

১৪ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।