মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের উপর সেনাবাহিনীর লাঠিচার্জের প্রতিবাদ ঢাকা মেডিকেলের

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ৭:১৪ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের উপর সেনাবাহিনীর লাঠিচার্জের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা।

রবিবার (২০ এপ্রিল) প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, গভীর উদ্বেগ ও অসন্তোষের সাথে লক্ষ্য করছি যে সুনামগঞ্জ মেডিকেল কলেজে যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সেনাবাহিনী কর্তৃক অগ্রহণযোগ্য ও নিষ্ঠুর লাঠিচার্জ করা হয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদের জবাবে এমন অতিরিক্ত বলপ্রয়োগ অত্যন্ত নিন্দনীয় এবং তা আমাদেরকে চরমভাবে ব্যথিত ও বিস্মিত করেছে।’

সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের উপর সেনাবাহিনীর লাঠিচার্জ। ছবি – সংগৃহীত।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং স্পষ্টভাবে জানতে চাই-কোন কর্তৃপক্ষের আদেশে শিক্ষাঙ্গনে এমন সহিংস দমন অভিযান পরিচালিত হলো? শিক্ষার্থীদের নিরাপদ ও মতপ্রকাশের অধিকার সংরক্ষিত থাকা উচিত, কিন্তু এই ঘটনার মাধ্যমে সেই মৌলিক অধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। আমরা এর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এবং তাদের যৌক্তিক দাবির প্রতি একাত্মতা প্রকাশ করছি।’

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।