মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের উপর সেনাবাহিনীর লাঠিচার্জের প্রতিবাদ রংপুর মেডিকেলের

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ৬:২৫ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের উপর সেনাবাহিনীর লাঠিচার্জের প্রতিবাদ করেছে রংপুর মেডিকেলের শিক্ষার্থীরা। রবিবার এক বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়।

সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের উপর সেনাবাহিনীর লাঠিচার্জ। ছবি – সংগৃহীত।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সুনামগঞ্জ মেডিকেল কলেজ ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই মেডিকেলে ৫টি ব্যাচ চালু আছে। চিকিৎসাবিদ্যায় পারদর্শী হওয়ার অন্যতম পূর্বশর্ত হচ্ছে ক্লিনিক্যাল ক্লাস তথা সরাসরি রোগী দেখা, রোগীর উপর পরীক্ষা নিরীক্ষা করা। প্রায় ৫ বছর ধরে একটি সরকারি মেডিকেল চলমান থাকলেও এখনকার শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রশিক্ষণের জন্য কোন ওয়ার্ড কিংবা হাসপাতাল নেই। গত এক বছরে এখানকার শিক্ষার্থীরা মাত্র ১০ দিন ওয়ার্ড করেছে।

একটি সরকারি মেডিকেল কলেজ চালু হওয়ার পরেও এসব মৌলিক সুবিধা না থাকার প্রতিবাদে সুনামগঞ্জ মেডিকেল কলেজ এর শিক্ষার্থীরা দুই দফা দাবি নিয়ে মাঠে নামে-

১) হাসপাতাল

২) ওয়ার্ড সুবিধা

দিনের পর দিন মানববন্ধন, ক্লাস বর্জন করার পরেও শুধু আশ্বাস ছাড়া কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এজন্য আজকে তারা নিরুপায় হয়ে অবরোধ কর্মসূচি পালন করে।

প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই যৌক্তিক দাবিকে উপেক্ষা করে একটি সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করে। এতে শিক্ষার্থীদের অনেকেই গুরুতর আহত হয়।

আমরা রংপুর মেডিকেল কলেজের সকল শিক্ষার্থীরা, সুনামগঞ্জ মেডিকেল কলেজ এর শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে তাদের যৌক্তিক ২ দফা দাবি মেনে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।’

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।