মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ · ৮ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

সাতক্ষীরার পৌর এলাকায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ৩:২৫ · ২ মিনিটে পড়ুন
সাতক্ষীরার পৌর এলাকায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ এপ্রিল ২০২১, শুক্রবার

গত ২৯.০৪.২০২১ ইং তারিখ, বৃহস্পতিবার এইড ফাউন্ডেশন ও বাংলাদেশ তামাক বিরোধী জোটভুক্ত সংগঠন “মৌমাছি” এর যৌথ উদ্যোগে সাতক্ষীরার পৌর এলাকায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষনা এবং রোড পেইন্টিং কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রয়, ব্যবহার ও প্রচারণা সম্পূর্ন নিষিদ্ধ ঘোষণা করা হয়।

উদ্বোধনী ঘোষণায় বলা হয় “আজ থেকে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোন তামাকজাত দ্রব্যর দোকান থাকবেনা এবং এই ঘোষণা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে”।

উক্ত কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা এস. এম. আব্দুল আল মামুন এবং সাতক্ষীরা আলিয়া কামিল (এম. এ.) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মনিরুজ্জামান।এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান মুহতামিম মুহাম্মদ সিরাজুল ইসলাম ও মুহাম্মদ ইকবাল হোসেন সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ। বিশেষভাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, প্রকৌশলী মশিউর রহমান; ইনস্ট্রাক্টর-আবুল কালাম আজাদ, রঞ্জন কুমার সরকার, মোঃ সফিকুল ইসলাম, মোঃ আনিসুর রহমান, মোঃ আব্দুল আলিম, বাংলাদেশ তামাক বিরোধী জোটের স্থানীয় প্রতিনিধি ‘মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, এইড ফাউন্ডেশন এর প্রকল্প কর্মকর্তা কাজী মোহাম্মদ হাসিবুল হক সহ স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে “তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রয়, ব্যবহার ও প্রচারণা নিষিদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা আলিয়া কামিল (এম. এ.) মাদ্রাসা ও সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সক্রিয় অংশ গ্রহণে রোড পেইন্টিং ও নো-স্মোকিং বোর্ড স্থাপন করা হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।