মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

সকল রোগের চিকিৎসা দিচ্ছিলেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ৫:০৭ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

  • মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হয়েও পরিচয় দেন নানা চমকপ্রদ বিদেশি ডিগ্রিধারী হিসেবে
  • তিনি জেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা
  • ভ্রাম্যমাণ আদালত চলাকালীন তর্কে জড়িয়েছেন ম্যাজিস্ট্রেটের সঙ্গে
  • অন্তত দশ বছর ধরে করছিলেন এমন অভিনব প্রতারণা

দীর্ঘদিন ধরে সকল রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন ডিএমএফ ডিগ্রিধারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রদীপ বসু। মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের পাশেই গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসার নামে প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট।

ভ্রাম্যমাণ আদালত চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হকের সাথে তর্কে জড়িয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রদীপ বসু।

মেডিকেল অ্যাসিস্ট্যান্টের পাশাপাশি প্রতারক প্রদীপ বসু মানিকগঞ্জ জেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা।এমবিবিএস কিংবা বিডিএস ডিগ্রি ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ লিখে প্রতারণার আশ্রয়ে প্রতিদিনই দেখছেন সব রোগের রোগী একই সাথে করছেন অপচিকিৎসাও।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গ্রীন লাইফ হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক।

অভিযানে দেখা যায়, প্রদীপ বসু নিজেকে নানা চমকপ্রদ বিদেশি ডিগ্রিধারী ডাক্তার হিসেবে পরিচয় দিচ্ছেন। তবে ম্যাজিস্ট্রেটের জিজ্ঞাসাবাদে প্রদীপ বসু জানান, তার ডিএমএফ (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) ডিগ্রি রয়েছে ও বিএমডিসির মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রেশন নিয়েই রোগী দেখছেন।

তবে প্রতারক প্রদীপ বসু দাবি করেন, সুপ্রীম কোর্টে (মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা) একটি রিট দায়ের করেছেন ও সেই রিট বিচারাধীন অবস্থায় চিকিৎসা চালিয়ে যাওয়া তার অধিকার।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক গণমাধ্যমে বলেন, রোগীদের সঙ্গে প্রতারণা করে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দেওয়া এবং ভুয়া ডিগ্রি প্রদর্শন করা গুরুতর অপরাধ। তাই বিএমডিসি আইন ২০১০ অনুযায়ী প্রদীপ বসুকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইসঙ্গে তাকে সতর্কও করা হয়েছে।

অভিযানের সময় প্রদীপ বসু ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং নিজের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থাকে ‘হেনস্থা’ বলেও দাবি করেন।

স্থানীয়দের ভাষ্য, প্রদীপ বসুর বিরুদ্ধে এমন অভিযোগ আগেও উঠেছিল। তবে রাজনৈতিক পরিচয়ের আড়ালে থেকে তিনি পার পেয়ে যান।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসানুল হকের নেতৃত্বে অভিযানে মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: এম আর পারভেজ সহ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।