মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

সংশোধিত সংবাদঃ সমন্বিত উদ্যোগে চিকিৎসকদের জন্য তৈরি হচ্ছে চার লাখ সুরক্ষা পোশাক

Platformপ্রকাশ: ২২ মার্চ ২০২০, ১:১৮ · ২ মিনিটে পড়ুন
সংশোধিত সংবাদঃ সমন্বিত উদ্যোগে চিকিৎসকদের জন্য তৈরি হচ্ছে চার লাখ সুরক্ষা পোশাক
লেখার আকার

২২ মার্চ ২০২০: মার্কস অ্যান্ড স্পেনসার, ১৮৮৪ সালে প্রতিষ্ঠা পাওয়া যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড। প্রায় ৮০ হাজার লোকের কর্মসংস্থানের যোগান দেওয়া প্রতিষ্ঠানটি বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বড় ও পুরনো বায়ার। সেই প্রতিষ্ঠানের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বর্তমানে বাংলাদেশেরই সন্তান স্বপ্না ভৌমিক।

বুয়েট এলামনাই এসোসিয়েশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী স্বপ্না ভৌমিকের উদ্যোগে আজ করোনা মোকাবেলায় ডাক্তার, নার্স, রোগী ও অন্যান্য জরুরী সেবার সদস্যদের জন্য চার লাখ পিপিই (Personal Protective Equipment) তৈরীর কাজ শুরু করেছে মার্কস অ্যান্ড স্পেন্সার।

সারাদিনব্যপী ফেব্রিক সংগ্রহ করে বুয়েট এলামনাই এসোসিয়েশনের সহায়তায় হয়েছে এসবের নকশা। এর মূল ফান্ডিং এর নেপথ্যে ছিল বুয়েট এলামনাই। সবচেয়ে বড় অবদান রেখেছেন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকৌশলী চন্দ্র নাথ, পুরো কাজটি সমন্বয় করেছেন প্রকৌশলী ফজলে মাহবুব ও পিআইএফ টিম , লজিস্টিক সাপোর্ট জুগিয়েছেন স্বপ্না ও তার টিম। এবং সন্ধ্যানাগাদ এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাভ করে।

পিপিইগুলো সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে।

এগুলো বানানো হচ্ছে মার্কস অ্যান্ড স্পেনসারের সাথে নিয়মিত কাজ করা গার্মেন্টস ফ্যাক্টরীগুলোতে। আগামী ১০-১২ দিনের মধ্যেই চার লাখ তৈরী হয়ে যাবে বলে প্রত্যাশা করছে কোম্পানিটি।

করোনা মোকাবিলায় দেশের চিকিৎসকদের জন্য পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) নেই বলে চারদিক থেকেই অভিযোগ ওঠে আসছিল। চিকিৎসকরা তাদের জীবনের ঝুঁকি নিয়েই চিকিৎসা সেবা প্রদান করে আসছিলেন। এমনই এক কঠিন সময়ে আসলো এ সুখবর।

দেশের এই সঙ্কটের মুহূর্তে এমন দায়িত্বশীল উদ্যোগের পেছনে অবদান রাখা বুয়েট এলামনাই এসোসিয়েশন, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন, স্বপ্না ভৌমিক ও তার টিম,রোটারি ক্লাব ঢাকা নর্থ ওয়েস্ট,পে ইট ফরোয়ার্ড /অনেস্ট, বাদল সাইদ, আহমেদ জাভেদ জামাল সহ আরও যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন সকলের প্রতি অফুরান কৃতজ্ঞতা।এমন আদর্শিক কর্মকান্ডের মত আমরা আমাদের স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসলে যে কোন পরিস্থিতি মোকাবেলা সম্ভব।

তথ্যসূত্র: বাদল সাইদ এবং আহমেদ জাভেদ জামালের ফেসবুক পোস্ট

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।