মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

সংক্রমণ ছড়ালো সবকটি বিভাগেই, শীর্ষে ঢাকা

Platformপ্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ৭:৫১ · ২ মিনিটে পড়ুন
সংক্রমণ ছড়ালো সবকটি বিভাগেই, শীর্ষে ঢাকা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,মঙ্গলবার, ১৪ই এপ্রিল,২০২০

চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাংলাদেশে এসে পৌছায় মার্চের ৮ তারিখ। ঢাকায় শনাক্ত হবার পরে সারা বাংলাদেশ ছড়াতে বেশি সময় নেয় নি কোভিড-১৯, সংক্রমণ পাওয়া গেছে সব কয়টি বিভাগেই।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত ব্যক্তির সংখ্যা এক হাজার পেরিয়েছে। গতকাল ১৩ এপ্রিল পর্যন্ত আটশতাধিক রোগীর ছয়শতাধিক রোগী ঢাকা বিভাগেই। তবে সবচেয়ে বেশিরভাগ সংক্রমণ ঢাকা শহরে (২৮৩জন), এর পরেই নারায়ণগঞ্জ জেলা (১৪৪জন), এবং গাজীপুর (৩৫জন)। এছাড়াও ঢাকা জেলা (২৪), নরসিংদী (২০), মাদারীপুর(১৯), মুন্সিগঞ্জ(১৭), কিশোরগঞ্জ(১০), টাংগাইল(৭), রাজবাড়ী(৬), মানিকগঞ্জ(৫), গোপালগঞ্জ(৩), শরীয়তপুর(১) জেলা আক্রান্ত হয়েছে।

চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি সংক্রমণ চট্টগ্রাম জেলায় (১৮জন)। বাদ যায় নি কুমিল্লা (৯জন), চাঁদপুর (৬জন), ব্রাক্ষ্মণবাড়িয়া (৬জন), লক্ষ্মীপুর (১জন), কক্সবাজার (১জন)।

রংপুর বিভাগে সর্বোচ্চ সংখ্যক রোগী গাইবান্ধাতে (৬জন)। ৩ জন করে আছেন নীলফামারি ও ঠাঁকুরগাও, ২জন রংপুর এবং ১জন লালমনিরহাট।

ময়মনসিংহের জেলা শহরে আছে ৫জন রোগী। এছাড়াও জামালপুর (৬জন), শেরপুর (২জন), নেত্রকোনা (১জন) করে সংক্রমিত ব্যক্তি আছেন।

বরিশালের বরগুনা ও ঝালকাঠি জেলায় ৩জন করে এবং বরিশাল ও পটুয়াখালী জেলায় ২ জন করে রোগী আছেন।

সিলেট জেলা শহর সহ,মৌলভিবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলায় ১জন করে রোগী আছেন।

রাজশাহীতে আছেন ২জন এবং খুলনার চুয়াডাঙ্গায় ১জন রোগী আছেন।

তথ্যসূত্র : আইডিসিআর ওয়েবসাইট

নাহিদা হিরা/নিজস্ব প্রতিবেদক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।