বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ১অক্টোবর দিনব্যাপী পালিত হল বিশ্ব জলাতঙ্ক দিবস

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে গত পহেলা অক্টোবর,২০১৮ , সোমবারে দিনব্যাপী পালিত হল ‘’ বিশ্ব জলাতঙ্ক দিবস-২০১৮’’ ।

গত ২৮ সেপ্টেম্বর,২০১৮ তারিখ ছিল বিশ্ব জলাতঙ্ক দিবস। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা,সিডিসির উদ্যোগে এবং চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন ‘’প্ল্যাটফর্ম’’ এর সার্বিক সহযোগিতায় ২৯ সেপ্টেম্বর,শনিবার,২০১৮ সারাদেশের প্রায় ৪৫ টা মেডিকেল ও ডেন্টাল কলেজে একযোগে পালিত হয় ‘’বিশ্ব জলাতঙ্ক দিবস-২০১৮’’ ।

বিশেষ কারণে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে তা পহেলা অক্টোবর পালিত হয় ।
জলাতঙ্ক বিষয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ আয়োজনে প্রথমেই ছিল সাধারণ মানুষকে সচেতন করার কার্যক্রম । সকাল ৯ টা হতে হাসপাতালে আগত প্রায় ৫০০ এর অধিক মানুষকে সচেতন করে ছাত্রছাত্রীরা । তাদের লিফলেট প্রদান করা হয় এবং সাক্ষর সংগ্রহ করা হয় । তারা সকলেই তাদের আশেপাশের মানুষদেরও সচেতন করবেন বলে কথা দেন ।


এ কার্যক্রমের উদ্বোধন করেন উক্ত মেডিকেলের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ডাঃ এ কে এম এনামুল হক স্যার। জলাতঙ্ক প্রতিরোধে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন তিনি এবং এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

সকাল ১১ টার সময় হাসপাতালের সামনে হতে শুরু হয় র‍্যালি । র‍্যালিতে সকল শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করে । হাসপাতালের সামনে হতে গাজীপুর সদরের বিভিন্ন রাস্তা ঘুরে তা কলেজগেটের সামনে শেষ হয় । র‍্যালির উদ্বোধন করেন অধ্যক্ষ ডাঃ মো আসাদ হোসেন স্যার।

র‍্যালির পর ১১.৩০ হতে শুরু হয় বৈজ্ঞানিক সেমিনার যার বিষয় ছিল- ‘’ জলাতঙ্ক,অপরকে জানান,জীবন বাঁচান। সেমিনারে সভাপতিত্ব করেন কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের প্রধান ডাঃ এ কে এম এনামুল হক স্যার। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ডাঃ মো আসাদ হোসেন স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডাঃ মো নাসির উদ্দিন আহমেদ স্যার,সার্জারি বিভাগের প্রধান ডাঃ রঞ্জিত মল্লিক স্যার, কার্ডিওলজি বিভাগের প্রধান চন্দন কুমার সাহা স্যার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের ডাঃ রঞ্জিত কুমার পাল স্যারসহ সকল বিভাগের শিক্ষকবৃন্দ ।

সেমিনারে সকল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত । অনুষ্ঠানের শুরুতেই জলাতঙ্ক বিষয়ে উপস্থাপনা করেন উক্ত মেডিকেলের পঞ্চম বর্ষের শিক্ষার্থী নাহিদা আক্তার,তৃতীয় বর্ষের শিক্ষার্থী শতাব্দী পাল এবং সামিউন ফাতিহা ইরা। প্রেজেন্টেশন এর পর এক প্রাণবন্ত প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে সেমিনারকে অলংকৃত করেন শিক্ষার্থীরা । সেরা প্রশ্নকারী তিনজনকে প্রদান করা হয় আকর্ষনীয় পুরস্কার। প্রশ্নউত্তর পর্বের পর চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং প্ল্যাটফর্ম প্রতিনিধি জামিল সিদ্দিকী প্ল্যাটফর্মকে সবার সামনে তার চমৎকার উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন।

সবশেষে ,শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ জলাতঙ্ক বিষয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোতে আলোকপাত করেন এবং সচেতন হবার গুরুত্ব তুলে ধরেন । সেমিনারে অংশগ্রহণকারী সকলেই প্রত্যয় ব্যক্ত করেন যে তারা নিজেরা যেমন সচেতন হয়েছেন তেমনি অন্যদেরও সচেতন করবেন। মাননীয় অধ্যক্ষের অনুমতি নিয়ে পরিশেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন মেহেরীন সুলতানা কথা।

ফিচার রাইটারঃ জামিল সিদ্দিকী সেশনঃ ২০১৫-১৬
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ,গাজীপুর

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।