মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

লিভার চিকিৎসায় বাংলাদেশে যুগান্তকারী উদ্ভাবন এবং একদল ‘স্বপ্নীল’ চিকিৎসকের গল্প

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ এপ্রিল ২০১৮, ১১:২৪ · ৩ মিনিটে পড়ুন
লিভার চিকিৎসায় বাংলাদেশে যুগান্তকারী উদ্ভাবন এবং একদল ‘স্বপ্নীল’ চিকিৎসকের গল্প
লেখার আকার

29496504_1649399631814498_4729164345731000009_n

নবযুগ এবং একটি ‘স্বপ্নীল’ টিমের কথা ।
লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় লিভার বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ নূর-ই-আলম (ডিউ)।

 

নবযুগে পা রাখল বাংলাদেশ। আজ উদযাপিত হচ্ছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণের আনন্দোৎসব। বিশাল এই আয়োজনের আড়ালে আজ লিভার চিকিৎসায় আরো একটি নবযুগে পদার্পণ করলো বাংলাদেশ।

বাংলাদেশে শুরু হল লিভার বিলিরুবিন ডায়ালাইসিস। যে ইউনিক পদ্ধতিতে লিভার বিলিরুবিন ডায়ালাইসিস হল তা যে শুধু বাংলাদেশই প্রথম তাই নয় সারা পৃথিবীতেই প্রথম। কিডনি হিমোডায়ালাইসিসের মত বিশেষ মেশিনে বিশেষ কিট এবং বিশেষ কলাম ব্যবহার করা হয়েছে। বিশেষ কলামের ছাকনির ভেতর দিয়ে রুগীর রক্ত প্রবাহিত করে প্লাজমা থেকে বিলিরুবিন আলাদা করে ফেলা হয়েছে। তাৎক্ষণিক ভাবেই রুগী ভাল বোধ করা শুরু করেছেন।

 

জন্ডিসে দীর্ঘমেয়াদে ভুগতে থাকা কিংবা লিভার ফেইলিউর-এর পর যে সকল রুগীর জন্ডিস প্রচলিত চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেও কমানো সম্ভব হচ্ছে না তাদের ক্ষেত্রে লিভার বিলিরুবিন ডায়ালাইসিস হতে পারে জীবন রক্ষাকারী চিকিৎসা।

উন্নত বিশ্বে যেখানে মার্স ডায়ালাইসিস মেশিনে প্রচুর এলবুমিন ব্যবহার করে ডায়ালাইসিস করা হয় সেখানে নতুন এ পদ্ধতিতে এলবুমিন ব্যবহার না করেই লিভার বিলিরুবিন ডায়ালাইসিস সম্ভব হয়েছে। খরচ কমিয়ে দিয়েছে এক দশমাংশ।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-এর লিভার বিভাগের অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল স্যার লিভার বিলিরুবিন ডায়ালাইসিসের নতুন এ পদ্ধতির উদ্ভাবক। এখানে সম্পূর্ণ নতুন বৈজ্ঞানিক তত্ব ব্যবহার করা হয়েছে। অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল স্যারের সাথে নতুন এ পদ্ধতিতে ভূমিকা রাখতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-এর ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা.আসাদুল ইসলাম, ডা. আশরাফুল হক, ডা. শেখ আনিসুল হক-এর সহযোগীতা এবং উদ্যম প্রশংসার দাবী রাখে।

 

 

২০১৫ তে লিভার চিকিৎসায় এইচ ভি পি জি, ট্রান্সজুগুলার লিভার বায়োপ্সি, ২০১৬ তে লিভার ক্যান্সারে টেইস শুরু করেছি আমরা। এ পর্যন্ত ৮৫টি রুগীর টেইস করেছি। ২০১৭ তে লিভার সিরোসিসে স্টেম সেল চিকিৎসা দিয়েছি আমরা। স্টেম সেল দেয়া হয়েছে ৪৫ টি লিভার ডিকমপেনসেশন হয়ে যাওয়া রুগীকে। খুব আশাব্যঞ্জক ফল পেয়েছি আমরা।

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল স্যারের অভিভাবকত্বে আমরা একটি টিম হিসেবে দাঁড়াতে পেরেছি। অন্য টিম মেম্বাররা হলেন ডা. আব্দুর রহিম, ডা. মো. আশরাফুল আলম, ডা. মোহাম্মদ ফয়েজ আহমেদ খন্দকার এবং ডা. আহমেদ লুৎফুল মোবেন। এনেস্থিসিয়ায় ডা. জহুরুল হক এবং ডা. একরামুল হক সজল বিশাল ভূমিকা রেখে চলেছেন।

২২ মার্চ ২০১৮ তে প্রথম লিভার বিলিরুবিন ডায়ালাইসিস। অনেক পথ পাড়ি দিয়েছি আমরা। আমাদের যেতে হবে আরো বহুদূর। যদি আপনি স্বপ্নের একটি টিম গড়তে পারেন তবে আপনারাও যাবেন মেলা দূর। বহুদূর।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।