বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাইন, ডে থার্টি ফোর

প্ল্যাটফর্ম নিউজ, ১১ মে ২০২০, সোমবার
ডা. শুভদীপ চন্দ

হিন্দু মাইথোলজি অনুসারে শ্রী গণেশ একজন বিশেষ দেবতা। তিনি গণপতি তিনি সিদ্ধিদাতা। যেকোন মূর্তি পুজোর আগে তাঁর পূজা অবশ্যই করতে হয়। নইলে সিদ্ধিলাভ হয় না। তিনি মহাদেব শিব ও দেবী পার্বতীর সন্তান।

একদিন কৈলাসে দেবাদিদেব শিব ও পার্বতী বসে আছেন। পাশে তাদের দুই পুত্র গণেশ ও কার্তিক খেলাধুলা করছে। এমন সময় দেবর্ষি নারদ উপস্থিত হলেন ‘নারায়ণ নারায়ণ’ জপতে জপতে। হাতে একখানি মালা। স্বর্গে ফুলের অভাব নেই কিন্তু তাঁর উদ্দেশ্য শিব-পার্বতীর ‘প্রিয়’ যাচাই করা! উদ্দেশ্য সফল। মালা দেখে দুই ভাই-ই চেয়ে বসলো। উপায় না দেখে দেবী পার্বতী এক প্রতিযোগিতার আয়োজন করলেন। সবার আগে যে তিনবার বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে আসতে পারবে তার গলায় উঠবে মালা। প্রতিযোগিতার ধরন দেখে কার্তিক একটু খুশিই হলেন। কারন তার বাহন ময়ুর, গণেশ’দার বাহন ইঁদুর। ইঁদুরে চড়ে তো বিশ্ব পরিভ্রমণে যাওয়া যায় না! কালক্ষেপণ না করে ময়ুর নিয়ে বের হয়ে গেলেন।

এদিকে গণেশ খেলা থেকে উঠে ধীরেধীরে মা ও বাবাকে তিনবার প্রদক্ষিণ করলেন। দেবর্ষি নারদ অবাক চোখে দেখছেন। একজন সন্তানের কাছে মায়ের চেয়ে বড় বিশ্বব্রহ্মাণ্ড আর কী হতে পারে! কার্তিক একবার ঘুরে আসার আগেই গণেশ তিনবার প্রদক্ষিণ করে শেষ। ভবিষ্যতের দেবসেনাপতি কার্তিক ফিরে এসে দেখেন বড়দা গণেশ মালা পরে মায়ের কোলে বসে আছেন।

এজন্যই গণেশ বুদ্ধি, ঋদ্ধি, সিদ্ধির দেবতা। আমার মনেহয় এর চেয়ে সুন্দর গল্প পুরো মাইথোলজিতে নেই। নারদ মায়ের পক্ষপাতিত্ব দেখতে এসে গণপতি সন্তানের পক্ষপাতিত্ব শিখে গেছিলেন। একদিকে সম্পূর্ণ সৃষ্টি, অন্যদিকে মা। পাশে বসা জটাধারী ভগবানের কী তখন একটুও হিংসে হয় নি?

‘মা’ খুব ছোট এক শব্দ, কিন্তু এর ব্যপ্তি এতোই বিশাল যে এর আশেপাশে কোন বাক্য ভাষণ নেই। স্বয়ং ঈশ্বর মানুষসহ গোটা জীবকে হিংসে করে কারন তাঁর ‘মা’ ডাকার মতো কেউ নেই। তিনি স্বয়ম্ভু- এই তার কমজোরি!

আজ মা দিবস। সাথে লকডাউন। এ লকডাউনের মাঝে চলে গেল স্বাধীনতা দিবস, চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ, শব-ই-বরাত, মে দিবস, রবীন্দ্রজয়ন্তী, পনেরো রমযান, বৌদ্ধ পূর্ণিমা, এক-দুই জন্মদিন। এগুলো কোনোকিছুই কারো অনুপস্থিতিতে ঠেকে থাকবে না। কিন্তু মা দিবসের জন্য দুইজনের উপস্থিতি অবশ্যাম্ভাবী। এ দিন সাদামাটাভাবে যাওয়া মানে পৃথিবীর হাতেগোনা দিন থেকে একদিন কমে যাওয়া।

তবুও বের হবো না। জুতা, কাপড়, মাস্ক ধোয়া যাবে, ফুসফুস বয়ে যে মারণ দূত আসবে তাকে রুখবো কি করে! মায়ের জন্য ঘরে বসে থাকা এখন ব্রহ্মলোক পরিভ্রমণের সমতূল্য।

করোনার জন্য অনেকেই দূরে, অনেকেই অনেকদিন বাসায় যেতে পারছেন না। তাদের নামে শপথ।

আমার কলিগ তিনজনের রিপোর্ট এসেছে। সবার নিগেটিভ। শুধু ‘আয়া’ খুরশিদা খালা পজিটিভ। তিনিও একজন মা। যখন ভাইরাস আর ডাক্তার-বিজ্ঞানের যুদ্ধ হচ্ছিলো এ লোকগুলো কিভাবে কিভাবে যেন ‘নো নো ল্যান্ডে’ ঢুকে গেলেন- কেউ খোঁজ রাখে নি! টিভি ইন্টারনেটের ‘থ্যাংক ইউ এপ্লোজ’ তারা পান নি। ডোনিং ডোফিং পিপিই-র কিছুই জানেন না। তলোয়ার ঠিক করে না ধরেই তারা যুদ্ধ করছেন। কোভিড মানে কী, পজিটিভ নিগেটিভ মানে কী- সব ভাসা ভাসা। ছ’ফুট ডিসটেন্স তাদের কাজের জন্য বিলাসিতা। অনেকেই অসুস্থ, বার্ধক্য হাঁপানি প্রেশার ডায়েবেটিসে বাতের ব্যথায় ভুগছেন। অথচ আমাদের গল্পে তারা অনুপস্থিত।

সত্যি সেইন্টস ডোন্ট অলওয়েজ হ্যাভ এ হ্যলো। নট অল ফ্রন্টলাইন ওয়ারিয়র্স ওয়্যার ইউনিফর্ম!

সময়টা এমন যার টাকা আছে তার একটু বেশি কম হলেও পরিচয় বদলাবে না। যার নেই তার অস্তিত্বই থাকবে না। এ কোভিড আক্রান্ত খালার জন্য ঔষধ গুরুত্বপূর্ণ। এসিম্পটোম্যাটিকদের এখন বাড়িতেই আইসোলেশন হচ্ছে। মোট আট-দশপদের ঔষধ। হাইড্রোক্সিক্লোরোকুইন ক্লোপিড এজিথ্রোমাইসিনের দাম অনেক।
মায়েদের যেন আমাদের আগে কিছু না হয়!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।