সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লকডাউন হলো শেবাচিমের মেডিসিন বিভাগের একটি ইউনিট, তথ্য গোপন করে করোনা পজেটিভ রোগীর ভর্তি

প্ল্যাটফর্ম নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

তথ্য গোপন করে ভর্তি হওয়ার কারণে লকডাউন ঘোষণা করা হল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের পুরুষ মেডিসিন ইউনিট- ০৩। সাথে কর্মরত সকল ডাক্তার কে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।

স্থিরচিত্রঃ মেডিসিন ইউনিট-৩ তে কর্মরত চিকিৎসকবৃন্দ

গত ১২ এপ্রিল (রবিবার) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এর মেডিসিন ইউনিট- ০৩ এর এডমিশন ছিল। হঠাৎই একজন রোগী আসে বেশ অসুস্থ। যথাসম্ভব জিজ্ঞেস করার পরেও তারা তথ্য গোপন করে, জ্বরের ইতিহাস তারা জানায় না। রোগী দেখে, ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেয়া হয়। প্রথমে তার স্ট্রোক এর মত কিছু উপসর্গ ছিল, কিন্তু পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করে ইলেক্ট্রোলাইট-ইমব্যালেন্স (Hyponatremia) পাওয়া গেল, রোগীর সাথে তার স্ত্রী এবং ছেলে ছিল,তারাও রোগীর জ্বর থাকার কথা স্বীকার করেনি। পরবর্তীতে রুটিন এক্সামিনেশনের অংশ হিসেবে তাকে X-Ray করতে দেয়া হয়। এক্সরে রিপোর্ট দেখে চিকিৎসকরা তাকে করোনা পজিটিভ হিসেবে সাসপেক্ট করেন। সাসপেক্টেড কেস হিসেবে তাকে করোনা পরীক্ষা করানোর জন্য বলা হল,তখন রোগী পার্টি স্বীকার করল রোগীর জ্বর ছিল। গতকাল রোগীর করোনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। ফলশ্রুতিতে এই রোগীর সংস্পর্শে আশা সকল ইন্টার্ন চিকিৎসক, মিডলেভেল চিকিৎসক ইউনিট প্রধান সহ ইউনিটের সকলেই করোনা ঝুঁকিতে পড়ে গেছে। সকলকেই কোয়ারেন্টাইন এ যাবার নির্দেশ দিয়েছে হাসপাতাল কতৃপক্ষ এবং একই সাথে বাধ্য হয়েই মেডিসিন ইউনিট- ০৩ কে লকডাউন ঘোষণা করেছে কতৃপক্ষ।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেনের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান,

“শের-ই -বাংলা মেডিকেল কলেজ এবং হাসপাতাল, বরিশাল-এর মেইল মেডিসিন ইউনিট-৩ কে লক ডাউন করা হল এবং তার সাথে এই ইউনিটের সকল চিকিৎসক ও সংশ্লিষ্ট নার্সদেরকে কোয়ারান্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হল ৷ এই সিদ্ধান্ত শেবাচিমের অধ্যক্ষ ও মেডিসিনের বিভাগীয় প্রধান এবং ইউনিট প্রধানের সিদ্ধান্ত মোতাবেক হয়৷ IEDCR কেও বিষয়টি জানানো হয়েছে ৷ ১৩/০৪/২০২০ এ এক অজ্ঞান রোগীকে তার আত্মীয়রা ভর্তি করে যায়, জ্বর- কাশি-শ্বাসকষ্টের তথ্য গোপন রেখে ৷ এরপর যখন ১৫/০৪/২০২০ তারিখে তার এক্স-রে রিপোর্ট আসে তখন চিকিৎসকরা রিপোর্ট দেখে সন্দেহ করে এবং তাৎক্ষণিকভাবে তাকে করোনা আইসোলেশন ইউনিটে প্রেরণ করা হয় এবং আজকে তার কোভিড পজেটিভ রেজাল্ট আসে ৷ এভাবে তথ্য গোপন রাখলে কিভাবে চলবে চিকিৎসক সমাজ?”

উল্লেখ্য, গত কিছুদিন ধরেই তথ্য গোপন করে রোগীরা হাসপাতালে ভর্তি হবার মাধ্যমে ঝুঁকিতে ফেলে দিচ্ছে এদেশের স্বাস্থ্যব্যবস্থাকে। কারণ করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা কোয়ারেন্টাইনে যাওয়া ও আক্রান্ত হলে চিকিৎসা কে দেবে? অন্যান্য রোগীরাও বঞ্চিত হবে চিকিৎসা থেকে। এভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা, যা নিয়ে ব্যাপক শঙ্কা প্রকাশ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ জি.এম.এস.কে. ডালিম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।