মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ · ৯ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ এপ্রিল ২০২১, ১২:৫৮ · ২ মিনিটে পড়ুন
রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩ এপ্রিল, ২০২১, শনিবার

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছনার ঘটনা ঘটেছে রংপুর মেডিকেল কলেজে। জানা গিয়েছে, গত ৪ দিন পূর্বে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশুবিভাগের ৯ নম্বর ওয়ার্ডে AWD( একিউট ওয়াটারি ডায়রিয়া) সাথে হার্ট ফেইলিউর‌ নিয়ে ভর্তি হয় এক শিশু। রোগীর বাবার নাম আবদুল্লাহ। দায়িত্বরত ইন্টার্নদের ভাষ্যমতে রোগীকে জীবনরক্ষাকারী সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছিল। এসময় ডিউটিতে ছিলেন ৪ জন চিকিৎসক। তবে গতকাল ২ এপ্রিল, ২০২১ রাত ৯.৩০ এর দিকে রোগীর অবস্থার ক্রমশ অবনতি হতে দেখা যায়। হাসপাতালে অক্সিজেনের স্বল্পতা থাকায় শুরুতে অক্সিজেন না পেলেও পরবর্তীতে অক্সিজেন জোগাড় হয়। ইন্টার্ন চিকিৎসক ডা. ফাহিম দেখছিলেন রোগীকে। রোগীর অবস্থার উন্নতি না দেখে দ্রুত ডা. লাবনীকে জানানো হলে তিনি ডা. রহমত এবং ডা. জান্নাতকে পাঠান রোগীকে রিসাসসিটেশনের জন্য। দুর্ভাগ্যবশত রোগীকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করার পরেও মৃত্যু হয় রোগীর।

ডা. লাবনী রোগীর ডেথ সার্টিফিকেট লেখার জন্য ডা. রহমত ইমনকে (রমেক-৪৪) রোগীর বাবার কাছে পাঠান তাদের সন্তানের মৃত্যুর খবর দিতে এবং ভর্তি ফর্ম নিয়ে আসতে। এ সময় রোগীর বাবা ইন্টার্ন চিকিৎসক ডা. রহমতের গায়ে হাত তোলাসহ তাঁকে ধাক্কা দিয়ে বুকে পিঠে স্যালাইনের স্ট্যান্ড দিয়ে আঘাত করে তাঁকে আহত করে বলে অভিযোগ জানান উক্ত চিকিৎসক। ওয়ার্ডে শোরগোলের শব্দে বাকি চিকিৎসকরা ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করেন। বর্তমানে এই ঘটনার প্রতিবাদে রাতের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সকল প্রকার সেবা প্রদান বন্ধ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
সাওসান কবির চৌধুরী মাইশা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।