মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রোগ আড়াল করোনা

১ এপ্রিল ২০২০:
সহকারী অধ্যাপক ডা. শহিদুল ইসলাম
মেডিসিন বিশেষজ্ঞ

একেকটা রোগের একেক রকম সামাজিক মর্যাদা আছে। উচ্চ রক্তচাপ হচ্ছে সচেতনতার প্রতীক। যখন তখন প্রেসার মাপা ও বাসায় প্রেসার মেশিন রাখা স্বাস্থ্য সচেতনতার অবিচ্ছেদ্য অংশ। বিদেশ থেকে একটা ডিজিটাল মেশিন আনতে পারলে তা সামাজিক মর্যাদা বাড়াতেও সাহায্য করে। ইদানিং সচেতনতার তালিকায় আরও কয়েকটি যুক্ত হয়েছে। তারমধ্যে লিপিড প্রফাইল আর ইউরিক এসিড পরীক্ষা করা অন্যতম।

হার্ট ডিজিজ ও ডায়াবেটিস হল আভিজাত্যের প্রতীক। যাদের এসব অসুখ আছে, তারা প্রয়োজন-অপ্রয়োজনে তা আমাদের বলতে পছন্দ করেন। হার্ট রিং পড়ানো থাকলে তা যেমন আভিজাত্য বাড়ায়, তেমনি রোগীর ধন-সম্পদ প্রকাশেও সহায়তা করে। প্রথম ডায়াবেটিস ডায়াগনোসিস হলে রোগী এত খুশি হন যে, নিজেকে আর ধরে রাখতে পারেন না। দিগন্ত বিস্তৃত হাসি দিয়ে বলেন, হায় আল্লাহ, আমার এখন কি হবে! সত্যি বলতে আমিও কখনও কখনও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। বলি কি আর হবে, মিষ্টি কিনে নিয়ে যান বাড়িতে! মানে আর কখনও খেতে পারবেন না, শেষবারের মত খাবেন। তবে অর্ধেকের বেশি খাবেন না, আর এটাই কিন্তু শেষ।

এজমা নিচু শ্রেণির অসুখ। কেউ কখনও এজমার গল্প করে না। পারলে গোপন করেন। যক্ষার কথা জিজ্ঞেস করলে কেউ কেউ তো আঁতকে উঠেন! প্রথমতঃ বোঝাতে চান যে, আমি জিজ্ঞেস করে অপরাধ করেছি, তারপর বলেন, আমার বংশে কখনও হয়নি। আমি কখনও কখনও বলি, এটা বংশগত রোগ নয়। আর যক্ষা হওয়াটা এমন কোন অপমানজনক বিষয় না। অসুখ হচ্ছে অসুখ। এটা যে কারও হতে পারে। অসুখ যেমন গর্বের বিষয় না, তেমনি অপমানের বিষয়ও না।

আমার প্রথম দিকে ধারণা হয়েছিল, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া বা কোভিড-১৯ অসুখটা অভিজাত রোগের কাতারে সামিল হবে, যেহেতু আমাদের মধ্যে বিদেশ প্রেমটা বেশ প্রকট।

উন্নত বিশ্বে, বিশেষ করে আমেরিকার মত দেশে রোগটা ছড়িয়ে পড়েছে। এছাড়া বিদেশ ফেরত মানুষের মাধ্যমেই প্রথমে রোগটা এদেশে এসেছে। কিন্তু সত্যিকার অর্থে তা হয় নি। আমরা করোনা গোপন করছি, হাঁচি-কাশিও গোপন করছি। আমাদের দেশ এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত সংক্রমণ পর্যায়গুলোর তৃতীয় পর্যায় পার করছে। এখন আমাদের প্রধান দায়িত্ব হল- প্রতিটি করোনা রোগী খুঁজে বের করা। না হলে লক-ডাউন ফলপ্রসু হবে না। আসুন আমরা প্রকাশ করি। নিজেদের অসুখ, প্রতিবেশীর অসুখ, বন্ধু-বান্ধবের অসুখ, সব!

এটা আমাদের সবার ভালোর জন্য। অন্তত ফোন করি। হাসপাতালের সামনে ফোন নম্বর আছে। ফেসবুকসহ অন্যান্য মিডিয়াতে অনেক ডাক্তারই তাদের ফোন নম্বর দিয়েছেন। তারা অপেক্ষা করছেন আপনার ফোন কলের!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।