মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ৭ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

রমেক চর্ম ও যৌনরোগ বিভাগে অধ্যাপক পদে পদোন্নতি পেলেন দু’জন চিকিৎসক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ১:৪৪ · ২ মিনিটে পড়ুন
রমেক চর্ম ও যৌনরোগ বিভাগে অধ্যাপক পদে পদোন্নতি পেলেন দু’জন চিকিৎসক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২২শে সেপ্টেম্বর, ২০২১ বুধবার

রংপুর মেডিকেল কলেজ এর দুজন শিক্ষক অধ্যাপক পদে পদন্নোতি পেয়েছেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সুপারিশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক এই পদোন্নতি প্রদান করা হয় এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে। চর্ম ও যৌন রোগ বিভাগে রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোঃ মঞ্জুরুল করিম প্রিন্সকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। এর আগে ৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশ ক্রমে এক প্রজ্ঞাপনে অধ্যাপক (চর্ম ও যৌন) গ্রেড ৩ হিসেবে পদোন্নয়ন করা হয় রংপুর মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা.একেএম নুরুন্নবী লাইজুকে।

ডা.একেএম নুরুন্নবী লাইজু (রমেক-১০ম ব্যাচ) ও ডা.মোঃ মঞ্জুরুল করিম (রমেক-১৫ তম ব্যাচ) উভয়েই দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগে কর্মরত আছেন, রংপুর এবং উত্তরাঞ্চলের সাধারণত জনগোষ্ঠীর আস্থার প্রতীক হিসেবে।


একই বিভাগের দুইজন অধ্যাপক অত্র প্রতিষ্ঠান তথা উত্তরাঞ্চলে এটাই প্রথম। উল্লেখ্য সারাদেশে ৩৭ টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেখানে চর্ম ও যৌনরোগ বিভাগ সমূহে অধ্যাপক পদের সংখ্যা ১০ টি। এবারের এস এস বি’র সভায় চর্ম ও যৌনরোগ বিভাগে ৩ জন অধ্যাপক পদের জন্য মনোনীত হন, যার ২ জনই রংপুর মেডিকেল কলেজের।

প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির পক্ষ থেকে পদোন্নতি পাওয়া সকল শিক্ষক ও চিকিৎসকের জন্য রইলো শ্রদ্ধা ও অভিনন্দন।

ওয়াসিফ হোসেন
নিজস্ব প্রতিবেদক,প্ল্যাটফর্ম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।