বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে মুজিববর্ষ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন

২৯ জানুয়ারি ২০২০: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বর্ষব্যাপী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে।

২৮ জানুয়ারী রোজ মঙ্গলবার সকাল ১১.৩০ সকল ছাত্র-ছাত্রীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীত এবং পতাকা উত্তোলনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনের বর্ষব্যাপী কর্মসূচী আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর পরপরই বেলুন ও পায়রা উড়ানো হয়। বর্ষব্যাপী কর্মসূচীর সার্বিক দিকনির্দেশনা দিয়ে একাত্মতা প্রকাশ করেন মাননীয় চেয়ারম্যান নীলু আহসান সরকার এবং ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের পরিচালকবৃন্দ, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপকবৃন্দ, প্রভাষকবৃন্দ, সকল বর্ষের শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডা. আফরোজা বুলবুল আখতার। আরও বক্তব্য রাখেন পরিচালক বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মো. নাসিম উদ্দিন এবং বক্তব্য রাখেন রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন।

উদ্বোধন অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ মামুনুর রহমান। এ সময় মুজিব বর্ষের লোগো প্রদর্শন করেন অধ্যাপক ডা. হামিদুল হক খন্দকার। বর্ষব্যাপী কর্মসূচীর ব্যানার উন্মোচন করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. আফরোজা বুলবুল আখতার। বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বেদীর নকশা উন্মোচন করেন রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন। অত্র কলেজের ডুপ্লেক্স লাইব্রেরীতে বঙ্গবন্ধু কর্ণার এর শুভ উদ্ধোধন করেন অধ্যক্ষ মহোদয় এবং অন্যান্য অতিথিবৃন্দ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনের জন্য গঠিত হয়েছে বিভিন্ন উপ-পরিষদ এবং সকল উপ পরিষদের প্রধান সমন্বয়ক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এম.এম.এ ওয়াদুদ মোস্তফা।

১। ক্রীড়া উপ-পরিষদের কর্মসূচীর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট, বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট, বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট, বঙ্গবন্ধু দাবা টুর্নামেন্ট। এর সমন্বয় করবেন কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহ আহসানুল ইমরান।

২। সাংস্কৃতিক সপ্তাহ ও বিতর্ক প্রতিযোগীতা উপ-পরিষদের কর্মসূচীর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু ও স্বাধীনতার উপর গান, নৃত্য, কবিতা আবৃতি, একক অভিনয়, বিতর্ক প্রতিযোগীতা ও আলোচনা সভা। এর সমন্বয় করবেন অধ্যাপক ডা. মুহাঃ আব্দুর রহিম।

৩। প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের কর্মসূচীর মধ্যে রয়েছে সুভিনিয়ার প্রকাশ, ব্যানার, ফেস্টুন, দেয়াল লিখন। এর সমন্বয় করবেন সমন্বয়ক অধ্যাপক ডা. সৈয়দ মামুনুর রহমান।

৪। প্রতিকৃতি ও বেদী স্থাপন উপ-পরিষদের কর্মসূচীর মধ্যে রয়েছে ১৭ মার্চ ২০২০ এর পূর্বে কলেজ ক্যাম্পাসে প্রতিকৃতি ও বেদী স্থাপন। এর সমন্বয় করবেন সহকারী অধ্যাপক ডা. মৃগাঙ্ক ভট্টাচার্য।

৫। লাইব্রেরী কর্ণার উপ-পরিষদের কর্মসূচীর মধ্যে রয়েছে কলেজ ভবনে বঙ্গবন্ধু লাইব্রেরী কর্ণার স্থাপন, লাইব্রেরী কর্ণারের জন্য বঙ্গবন্ধু ও স্বাধীনতার উপরে ২ হাজার বই সংগ্রহ। এর সমন্বয় করবেন সহযোগী অধ্যাপক ডা. মোছা. আরেফা আকতার।

৬। ১৭ মার্চ ২০২০ উদযাপন উপ-পরিষদের কর্মসূচীর মধ্যে রয়েছে আনন্দ র‌্যালী আয়োজন, র‌্যালীকে আকর্ষনীয় করতে রয়েছে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, রিক্সা, মাইক, ব্যান্ডপার্টি, পুস্পস্তবক, গ্যাস বেলুন, সাদা পায়রা, কেক, ব্যানার,প্লাকার্ড, ফ্লাগ, আলোক সজ্জা, টি-শার্ট, ক্যাপ, অন্যান্য। এর সমন্বয় করবেন সহযোগী অধ্যাপক ডা. গোলাম ইউসুফ।

উল্লেখ থাকে যে, মুজিব বর্ষ পালনের সকল কর্মসূচি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর নির্দেশনা অনুযায়ী বাস্তবায়নের উদ্যোগ গৃহীত হয়েছে।

তথ্যসূত্র: ডা. শাহ আহসানুল ইমরান
নিজস্ব প্রতিবেদক/শেখ লুৎফর রহমান তুষার

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।