মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

কেয়ার মেডিকেলে প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত হল নবীন বরণ ও সেমিনার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ১১:৫৩ · ২ মিনিটে পড়ুন
কেয়ার মেডিকেলে প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত হল নবীন বরণ ও সেমিনার
লেখার আকার

কেয়ার মেডিকেল কলেজে প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত নবীন বরণ ও Cope Up With Medical Life & Future Of MBBS বিষয়ে একটি সেমিনার আজ অনুষ্ঠিত হয়।

আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়ার মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রফেসর ডা. পারভীন ফাতেমা, সভাপতি ছিলেন কেয়ার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. হাসিনা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ডা. জিনাত আরা বেগম।

প্ল্যাটফর্ম থেকে উপস্থিত ছিলেন
ডা. শেখ আহমেদুল হক কিরণ(Co-Founder,Platform)।আরও উপস্থিত ছিলেন ডাঃ ইশরাত জাহান মৌরি(Adviser,Central Committe),ডা. টি এইচ এম এনায়েত উল্লাহ খান(Organiging Secretary,Dhaka Zone Platform),
জাহিদ হাসান(Co-Ordinator,Career wing,Platform),জুবায়ের ইবনে জামান(Co-Oraganiging Secretary,Platform) সহ আরও অনেকে।

আজকের সেমিনারে প্রথম বক্তব্য রাখেন ডা. শেখ আহমেদুল হক কিরণ, তার আলোচ্য বিষয় ছিল Cope up with medical life এবং দ্বিতীয় বক্তব্য রাখেন জাহিদ হাসান এবং তার আলোচ্য বিষয় ছিল Future of MBBS.

এরপর শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন কেয়ার মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান ডা. খন্দকার সাইফ ইমতিয়াজ। তিনি প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানান কেয়ার মেডিকেল কলেজে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য।

অনুষ্ঠানের সমাপনি বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রফেসর ডাঃ পারভীন ফাতেমা। প্রফেসর ডা. পারভীন ফাতেমা একজন দেশসেরা গাইনি এবং Infertility বিশেষজ্ঞ। তার হাত ধরে বাংলাদেশে প্রথম টেস্টটিউব বেবির জন্ম হয় এবং তাদের নাম হীরা,মনি,মুক্তা। পেশাজীবনে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে Reproductive endocrinology & Infertility ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। তিনি তার বক্তব্যে প্ল্যাটফর্ম কে ধন্যবাদ এবং স্বাগতম জানান, কেয়ার মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠান এবং সেমিনার আয়োজন করার জন্য এবং তার বক্তব্য শেষে ডা. শেখ আহমেদুল হক কিরণ(Co-Founder,Platform) প্রফেসর ডা. পারভীন ফাতেমাকে প্ল্যাটফর্ম এর পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক প্রদান করেন।

নিজস্ব প্রতিবেদক/মোঃ নাজমুল হক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।