মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

শতামেকে সন্ধানীর বার্তা প্রেরণে নবীন বরণ অনুষ্ঠান

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ৯:৫৭ · ১ মিনিটে পড়ুন
শতামেকে সন্ধানীর বার্তা প্রেরণে নবীন বরণ অনুষ্ঠান
লেখার আকার

২৮ জানুয়ারি,২০২০
আজ ২৮ জানুয়ারি, ২০২০ রোজ মঙ্গলবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ কর্তৃক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে নবাগত ব্যাচ TA-07 এর শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের পথিকৃৎ “সন্ধানী” এর বার্তা প্রেরণ করা হয়।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আসাদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণয় দাস।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন TA-04 ব্যাচের সিদ্দিকুর রহমান। এরপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। পরবর্তীতে নবাগত শিক্ষার্থীদের “সন্ধানী” এর কার্যক্রম সম্পর্কে ধারনা দেওয়া হয় এবং প্রামাণ্য চিত্র দেখানো হয়। সেই সাথে সন্ধানী এর সাথে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কার্যক্রমের প্রামাণ্যচিত্র দেখানো হয়।

অনুষ্ঠানের এই পর্যায়ে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন অধ্যক্ষ মহোদয়। এসময় রক্ত সংরক্ষণের জন্য একটি ফ্রিজ ও যাবতীয় আসবাবপত্র প্রদানের অঙ্গীকার করেন তাঁরা। পরবর্তীতে পরিচালক মহোদয়ের প্রাণোচ্ছল বক্তব্যের মাধ্যমে বর্নিল এই অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।