মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

যুবকের পেটের ভেতর থেকে বের হল টুথব্রাশ,প্লাস্টিকের টুকরাসহ কিছু ধাতব বস্তু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ মার্চ ২০১৬, ১১:৩০ · ৩ মিনিটে পড়ুন
যুবকের পেটের ভেতর থেকে বের হল টুথব্রাশ,প্লাস্টিকের টুকরাসহ কিছু ধাতব বস্তু
লেখার আকার

অস্ত্রোপচারের পর এক যুবকের পেটের ভেতর থেকে ১৯টি টুথব্রাশ বের করা হয়েছে। একই সঙ্গে প্লাস্টিকের টুকরাসহ কিছু ধাতব বস্তুও পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে  ময়মনসিংহের একটি ক্লিনিকে।

ওই যুবকের নাম শামীম (৩৫)। তিনি মাদকাসক্ত ও মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি নিয়ে চিকিৎসকসহ উত্সুক মহলে নানা জিজ্ঞাসার সৃষ্টি হয়েছে।

গত শুক্রবার রাতে ময়মনসিংহ শহরের ইসলামিয়া জেনারেল (প্রা.)  হাসপাতালে শামীমের পেটে অস্ত্রোপচার করা হয়। এর নেতৃত্ব দেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র চিকিৎসক মো. শফিকুল ইসলাম। এক ঘণ্টার এই অস্ত্রোপচারের দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়েছে।

গতকাল সোমবার ওই ক্লিনিকে গিয়ে দেখা যায়, অস্ত্রোপচারের পর শামীম সুস্থ আছেন। মাঝেমধ্যে কথাও বলছেন। এক প্রশ্নের জবাবে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘আমি কষ্ট, হতাশা ও অসুস্থতা থেকে এগুলো খেয়েছি।’
পারিবারিক সূত্রে জানা যায়, শামীমের বাড়ি ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায়। তিন-চার বছর ধরে তিনি মাদকাসক্ত ছিলেন। বিশেষ করে অতিমাত্রায় গাঁজা সেবন করতেন। একপর্যায়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। এই নিয়ে কয়েকবার তাঁকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়; কিন্তু কিছুটা সুস্থ হয়ে ফিরে আবারও মাদকাসক্ত হয়ে পড়েন। সর্বশেষ গত বছর ৭ মার্চ ময়মনসিংহ শহরের পারাপার মাদক নিরাময় কেন্দ্রে তাঁকে ভর্তি করা হয়। তিন মাস চিকিৎসা নিয়ে আরো তিন মাস চিকিৎসা নজরদারিতে থাকেন তিনি। সেখান থেকে বাড়ি ফিরে কিছুদিন পর পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করতে শুরু করেন। এর মধ্যে গত ৪ ফেব্রুয়ারি তাঁকে আবারও ওই মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। এ সময় পেটের ব্যথায় চিৎকার আর অসংলগ্ন কথাবার্তা বলতেন শামীম।

নিরাময় কেন্দ্রটির পরিচালক খন্দকার আলী আহসান বলেন, ‘শামীমকে পেটে ব্যথায় কষ্ট পেতে দেখে আমরা একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করাই। সেখান থেকে জানা যায় তাঁর পেটের ভেতর অস্বাভাবিক বস্তু রয়েছে।’

শামীমের বড় ভাই শাহীনুর রহমান বলেন, ‘আমরা এ মাসের প্রথম সপ্তাহে শামীমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করাই। সেখানে অপারেশনের তারিখও ঠিক হয়। কিন্তু সাত দিনের মাথায় শামীম হাসপাতাল থেকে পালিয়ে যায়। কয়েক দিন পর পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে আবার ফিরে আসে। এ সময় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। কিন্তু আর্থিক সামর্থ্যের কথা চিন্তা করে আমরা তাকে শহরের ইসলামিয়া জেনারেল (প্রা.) হাসপাতালে ভর্তি করি। এরপর গত শুক্রবার রাতে শামীমের পেটে অস্ত্রোপচার হয়।’

এ ব্যাপারে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র চিকিৎসক ডা. মো. শফিকুল ইসলাম বলেন, ‘পুরো বিষয়টিই আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। পেটের ভেতর এসব টুথব্রাশ দেখে হতবাক হয়েছি। মানসিকভাবে অসুস্থ থাকায় এসব পেটে গিলেছে রোগী। তাঁর পেট থেকে গুনে গুনে ১৯টি টুথব্রাশ ও আরো প্লাস্টিকের টুকরা, ভাঙা ধাতব চামচ বের করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘রোগী এখন সুস্থ রয়েছে। বুধবার থেকে তাঁকে শক্ত খাবার দেওয়া হবে। তবে তিনি যদি আবারও এসব খাওয়া শুরু করেন তাহলে তাঁকে বাঁচানো কঠিন হবে।’

সুত্র ঃ কালেরকণ্ঠ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

৩টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।