মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

যুক্তরাজ্য থেকে দেশে আগত যাত্রীদের বিশেষ সতর্কতা মানতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ৭:১৫ · ২ মিনিটে পড়ুন
যুক্তরাজ্য থেকে দেশে আগত যাত্রীদের বিশেষ সতর্কতা মানতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৩শে ডিসেম্বর, ২০২০, বুধবার

গত ২২শে ডিসেম্বর ইংরেজী তারিখ মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর হতে যুক্তরাজ্য থেকে দেশে আগত যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ প্রদান করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন প্রকরণ দেখা যাওয়ায় জার্মানি, ইতালি, বেলজিয়াম, তুরষ্ক, কানাডাসহ অনেক দেশে ইতোমধ্যে যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশে এখনো যুক্তরাজ্যের সাথে বিমান যোগাযোগ অব্যাহত থাকায় প্রয়োজনীয় সতর্কতা না মানলে ভাইরাসের নতুন প্রকরণটি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই নিমিত্তে যুক্তরাজ্য থেকে আগত যাত্রীদের নিম্নলিখিত সতর্কতা মেনে চলতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর-

১. যুক্তরাজ্য থেকে আগত যাত্রীদের বিমানের অন্য যাত্রীদের থেকে আলাদা রাখার ব্যবস্থা করা ও পৃথকভাবে ইমিগ্রেশন সম্পন্ন করতে হবে।
২. যে সকল যুক্তরাজ্য ফেরত যাত্রী কোভিড-১৯ পিসিআর নেগেটিভ সনদ না নিয়ে আসবে তাদের কমপক্ষে ৭ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে।
৩. ৭ দিন পর কোভিড-১৯ পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে হোম কোয়ারেন্টাইন পালন করতে হবে।
৪. প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার সময়কালীন উক্ত যাত্রীদের অন্যান্য যাত্রীদের থেকে পৃথক থাকতে হবে।

সর্বোপরি, উক্ত নির্দেশনাসমূহ বাস্তবায়নের লক্ষ্যে "বিমান বন্দর স্বাস্থ্য কর্মকর্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর" এবং "ইনচার্জ, হজ্জ্বক্যাম্প কোয়ারেন্টাইন কেন্দ্র/ দিয়াবাড়ি কোয়ারেন্টাইন কেন্দ্র, উত্তরা ঢাকা" এর প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আদেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসী।

ট্যাগ:কোভিড-১৯
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।