মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

এক কিংবদন্তীর মহাপ্রয়াণ দিবস

Anisur Riadপ্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০, ১২:৪৬ · ২ মিনিটে পড়ুন
এক কিংবদন্তীর মহাপ্রয়াণ দিবস
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ ডিসেম্বর ২০২০, বৃহঃস্পতিবার

আজ ২৪ ডিসেম্বর কিংবদন্তিতুল্য অধ্যাপক ডা. মনছুর খলিল এর পঞ্চম মৃত্যুবার্ষিকী। আজও তিনি চির স্মরনীয় হয়ে আছেন সকলের শ্রদ্ধা ও ভালবাসায়।


অধ্যাপক ডা. মনছুর খলিল ১৯৬১ সালের ৫ ডিসেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ডা. মিরাজ আহমেদ ছিলেন একজন সামরিক অফিসার। বাবার স্বপ্ন ছিল এই তুখোড় মেধাবী একদিন বড় সার্জন হবেন। কিন্তু এই নিবেদিতপ্রাণ কিংবদন্তী শিক্ষকতাকেই আপন করে নেন। ২০১৫ সালের ২৪ ডিসেম্বর তিনি মাত্র ৫৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যু মানে কেবলই একটি জীবনের ইতি, একটি শরীরের পরিসমাপ্তি। তবে, কর্মগুণে মানুষ আজীবন থেকে যায় মানুষের মনে। এরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত অধ্যাপক ডা. মনছুর খলিল। শিক্ষার্থীদের চোখের জল আর কম্পমান ঠোঁট অনর্গল বয়ান দেয় তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালবাসা। তিনি একাধারে একজন কিংবদন্তি চিকিৎসক, একজন তুখোড় মেধাবী ছাত্র, একজন আদর্শবান শিক্ষক যিনি শিক্ষার্থীদের সন্তান ভেবে নিজেকে তাদের বাবা বলেই সম্বোধন করতেন। তাঁর তুখোড় মেধা, তাঁর অভূতপূর্ণ সাফল্যের জন্য তিনি আজও স্মরণীয় হয়ে আছেন। খুব সাধারণ, সাদামাটা, প্রচার বিমুখ জীবনযাপন ছিল তাঁর। মৃত্যুর পর যিনি ব্যাংকে রেখে গিয়েছিলেন মাত্র ২ হাজার টাকা। সারাজীবনের অর্জিত সব অর্থই তিনি ব্যয় করে গেছেন শিক্ষার্থীদের জন্য ও অসহায় মানুষের জন্য। এনাটমির এই কিংবদন্তী শিক্ষক ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪টি মেডিকেলের মধ্যে রেকর্ড নাম্বার পেয়ে ১ম স্থান অধিকার করেছিলেন। জাপানে পিএইচডির পর গবেষণার জন্য উচ্চ পারিশ্রমিক এর সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশে ফিরে আসেন তাঁর শিক্ষার্থীদের টানে। আজও তাঁর প্রয়াণ দিবসে তাঁর সন্তানতুল্য শিক্ষার্থীদের চোখ জলোচ্ছ্বল থাকে। কর্মজীবনে তিনি বিভিন্ন মেডিকেলে পোস্টিং নিলেও জীবনের শেষ দিকে তিনি নতুন স্থাপিত কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যাপক হিসেবে যোগ দেন, ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।

আজ তাঁর পঞ্চম মৃত্যুদিবসে তাঁকে সকলেই স্মরণ করছে গভীর শ্রদ্ধা ও ভালবাসায়।

ক্যাম্পাস রিপোর্টটার
মাইসা অন্তু

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।