শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

যারা অস্থায়ী মেডিকেল ক্যাম্প আয়োজন করতে চান তাদের জন্য পরামর্শ

যারা চিকিৎসক হিসেবে অস্থায়ী মেডিকেল ক্যাম্প আয়োজন করতে চান তাদের জন্য-
সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যু মানবতার ইতিহাসে এক জনঘ্যতম বিপর্যয়। গত কয়েকদিন ( ২১, ২২ ও ২৩শে সেপ্টেম্বর) রোহিঙ্গা শরনার্থী এলাকায় ত্রান ও চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ সরবারহের সুযোগ হয়েছে।
চিকিৎসা পেশাজীবী হিসেবে তাদের স্বাস্থ্যগত দিকগুলোতেই আমাদের বেশী ফোকাসিং ছিল। উখিয়া উপজেলার থ্যাংখালী এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্পে পরপর তিন দিন প্রায় দুই হাজার শরনার্থী রোগীদের সেবা দেওয়ার সুযোগ হয়েছে। রোগের ধরনগুলো ছিল-

* বাচ্চা ( Paediatrics) গ্রুপ :
1.Fever ( জ্বর)
2. Common cold ( almost all baby) ( সর্দি কাশি)
3. Bronchiolitis ( কাশি/ শ্বাসের টান)
4. Malnutrition ( অপুষ্টি)
5. Contact Dermatitis ( Fungal infection, scabies, eczema) (চর্ম রোগ)
6. Diarrhoea ( ডায়রিয়া)
7. Helminthiasis ( কৃমি)
8. Otitis externa ( কানে ব্যথা/ পানি পরা)

* মহিলা (Female) গ্রুপ:
1. Pregnancy of variable gestational age (গর্ভবতর মহিলা)
2. Dysmenorrhoea ( অনিয়মিত মাসিক হওয়া)
3. Menorrhagia ( অতিরিক্ত রক্তস্রাব)
4. vulvovaginitis
5. Severe Anaemia ( রক্তস্বল্পতা)

* প্রাপ্ত বয়স্ক (Adult) গ্রুপ:
1. Bodyache ( শরীর ব্যাথা)
2. Fever (জ্বর)
3. PUD ( গ্যাস্ট্রিক / আলসার)
4. Conjunctivitis ( চোখের প্রদাহ/ চোখ দিয়ে পানি পরা)
5. Contact dermatitis (চর্ম রোগ)
6. wound infection ( ঘা, ক্ষত)
7. Anorexia ( খাবার অরুচী)
8. UTI (প্রশ্রাবের জ্বালা)

* বৃদ্ধ (Geriatric) গ্রুপ:
1. Generalised Anxiety Disorder ( দুশ্চিন্তা জনিত অবসাদ)
2. Arthritis ( বাত ব্যথা, গিরে ব্যথা)
3. Asthma & COPD (শ্বাসকষ্ট, হাপানি)
4. Abdominal pain (পেটে ব্যাথা)
5. Malnutrition

ওষুধের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা-
* প্রেসক্রিপশন করে অথবা না করে সরাসরি ওষুুধ বুঝিয়ে দেয়া। প্রয়োজনে ওষুধের গায়ে চিহ্ন দিয়ে কতবার দেখিয়ে দেয়া।
* সকল বাচ্চারা মারাত্মক অপুষ্টির শিকার। বাচ্চাদের জন্য ফুড সাপ্লিমেন্ট/ পুষ্টি প্যাকেট ( চালের গুড়া, ডালের গুড়া, গুড়, সয়াবিন তেল- জনস্বাস্থ্য মন্ত্রণালয়)
* ক্যাম্পে সাধারনত ৪০ ভাগ শিশু, ৪০ ভাগ নারী ও ২০ ভাগ পুুরুষ রোগী আসে। সকল বাচ্চাদের কৃমিনাশক সিরাপ / টেবলেট খাওয়ানো দরকার। সেক্ষেত্রে বাচ্চাদেরকে সিংগেল ডোজ কৃমিনাশক মুখে খাইয়ে দেয়া উচিত।
* বাচ্চাদের শরীরে ঘামাচির প্রাদুর্ভাব বেশী। বেবী পাউডার/ ঘামাচি পাউডার দেয়া দরকার।
* বাচ্চাদের সাাসপেনশন ওষুধ নিজ হাতে বানিয়ে দেয়া ও বাচ্চার মাকে খাওয়ানোর নিয়ম শেখানোর জন্য সিরাপ/ সাসপেনশনের প্রথম ডোজ বাচ্চার মুখে খাইয়ে দেয়া।
* মহিলাদের স্যানিটারি প্যাড বিতরন করা।
* ড্রেসিং ইন্সট্রুমেন্ট সাথে রাখা।
* মহিলা রোগীদের জন্য আয়রন ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেয়া।
* এলার্জি চুলকানির জন্য পর্যাপ্ত এন্টিহিস্টামিন ট্যাবলেট/ সিরাপ সাথে রাখা।
* অাধা লিটার পানির বোতলে ওরস্যালাইন বানিয়ে দেখানো এবং প্রতিবার এই বোতলে/ দুই গ্লাস পানিতে স্যালাইন বানানোর কথা বলে দেয়া। তাই পর্যাপ্ত অাধা লিটার পানির বোতল সাথে নিয়ে যাওয়া। সাসপেনশন তৈরীর জন্যও পানি লাগবে।
* প্রাপ্তবয়স্ক সবারই গ্যাস্ট্রিক এর সমস্যা থাকে। রেনিটিডিন/ ওমিপ্রাজল / এন্টাসিড প্লাস এর চাহিদা ব্যাপক।
* কদাচিত দু-একজন বার্ন এর রোগী পাওয়া যায়। সিলবার্ন/ বার্না ক্রিম সংগে রাখা যেতে পারে।
* কিছু মহিলা কন্ট্রাসেপটিভ পিল চান। লো ডোজ পিল ও কম্বাইন্ড পিল সংগে রাখা যায়।
* safety first- তাই গ্লাভস ফেসমাস্ক পরিধান করে কাজ করা।

সবচেয়ে গুরুত্বপূর্ণ সাথে দোভাষী রাখা। রোহিঙ্গাদের ভাষা আর কক্সবাজার / চট্টগ্রাম এর আঞ্চলিক ভাষা প্রায় কাছাকাছি। চিকিৎসা ও উপদেশ আঞ্চলিক ভাষায়ই বুঝিয়ে বলা।

*** ক্যাম্প আয়োজনে টিম নির্দিষ্টকরন, প্লেস নির্ধারন ও ভলান্টিয়ার টিম পূর্বেই ঠিক করে রাখা জরুরী। প্রয়োজনে পৃথক বুথ সিস্টেম করা ( গাইনী / শিশু/ মেডিসিন/ ড্রেসিং) এবং টোকেন সিস্টেমের মাধ্যমে শৃংখলা বজায় রাখা। স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেয়া । এছাড়া প্রয়োজনহীন ও অদরকারী ওষুধ বিতরনে স্বাস্থ্যক্ষতির ঝুকি থাকে। তাই এগুলো পরিহার করা ।

লিখেছেনঃ
ডাঃ হাসান আল মামুন ।
গণস্বাস্থ্য মেডিকেল কলেজ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।