শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শরণার্থীদের স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করছে বাংলাদেশ

 

21685952_1459704224112338_6957455057919934965_n

 

কক্সবাজারে শরণার্থী ক্যাম্পে আগত রোহিংগাদের স্বাস্থ্য সমস্যা মোকাবেলা তথা আমাদের নিজেদেরও আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেতে স্বাস্থ্য অধিদপ্তর এর অধীনে ডাক্তারসহ সকল স্বাস্থ্য কর্মী একদম শুরু থেকেই কাজ করছে।

 

 

এ মুহুর্তে প্রায় ২১ টি মোবাইল মেডিকেল টীম কাজ করছে। সারা দেশ থেকে ২৪ জন ডাক্তারকে ২ মাসের জন্য সেখানে নেয়া হয়েছে এবং আরো দ্বিগুন সংখ্যক নেয়া হবে। শুধু সরকারি ডাক্তাররাই নন, সেখানে MSF, IOM, UNiCEF এবং অন্যান্য এনজিওতে প্রচুর ডাক্তার রোহিংগাদের স্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করছে। UNICEF এর হয়ে এ মুহুর্তে সেখানে আছেন সিডিসির সাবেক পরিচালক অধ্যাপক বেনজির আহমেদ ।

ইউনিসেফ আরো নতুন ডাক্তার নেবার ঘোষনা দিয়ে সার্কুলার দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় বিগত ১ সপ্তাহ সেখানে অবস্থান করে দিক নির্দেশনা দিয়েছেন।

 

 

এই সকল চিকিতসকগণ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সাথে নিয়ে এপিডেমিওলজিক্যাল সিচুয়েশন এনালাইসিস, রুটিন এবং ইমার্জেন্সি ট্রিটমেন্ট, ভ্যাকসিনেশন, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, ডিওয়ার্মিং, টিবি ডায়াগ্নসিস ও ট্রিটমেন্ট এবং ম্যালেরিয়া ডায়াগনোসিস ও ট্রিটমেন্ট ইত্যাদি সেবা দিচ্ছেন অত্যন্ত দক্ষতার সাথে। গত সপ্তাহে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সরেজমিনে একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে প্রায় ২০০ অপেক্ষমান রোগী দেখতে পান এবং সেবাদান প্রচেস্টার প্রশংসা করেন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে শরনার্থীদের মাধ্যমে আসা ঝুকিপূর্ণ জীবানু সংক্রমন থেকে যেন  ছড়িয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে তাদের রেজিস্ট্রেশিন, টীকা দান ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে টারশিয়ারি হাসপাতাল পর্যন্ত সর্বত্র তাদের স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে বিশেষত গানশট বা মাইন বিস্ফোরনে আহত রোগীদের জরুরী সার্জারিও করা হচ্ছে।
UNICEF ইতিমধ্যে সেখানে অফিস স্থাপন করেছে, MSF তাদের ১০ বেডের হাসপাতালকে ৫০ বেডে উন্নীত করেছে।রোহিংগাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে স্বাস্থ্য সচেতনামূলক লিফলেট রোহিংগাদের বোধগম্য বার্মিজ ভাষায় প্রিন্ট করে দেবার উদ্যোগ নেয়া হয়েছে স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে।

 

 

রোহিংগাদের মূল স্বাস্থ্য সমস্যা অপুষ্টি। ক্যাম্পে পয়ঃনিষ্কাশন  ব্যবস্থা সুবিধাজনক নয়। এখন পর্যন্ত ২১-২২টি টিবি ও ২-১জন এইচআইভি আক্রান্ত রোগী পাওয়া গেছে। ম্যালেরিয়া রোগী এখনো সনাক্ত হয়নি। সক্ষম দম্পতিদের পরিবার পরিকল্পনা সেবাদান ও সামগ্রী বিতরন, প্রসূতিদের সেবা, আপদকালীন মানসিক স্বাস্থ্যসেবাদান ও চলছে।

21687874_1459705810778846_5632528484208766531_n

 

আমাদের চিকিতসকদের এত ততপরতা ও সেবাদান এর বিষয়টি চোখে পড়েছে পরিস্থিতি পর্যবেক্ষনে আসা বিদেশী প্রতিনিধিদের। ফলে বিশ্ব অংগনে আমাদের চিকিতসা খাতের সক্ষমতা ইতিবাচকভাবে ফুটে উঠছে যা সর্বোপরি বাংলাদেশকে তুলে ধরছে বিশ্ব মঞ্চে।যে পরিকল্পনা ও কর্মততপরতা নিয়ে আমাদের স্বাস্থ্যখাত আগাচ্ছে তাতে শরনার্থীসেবায় মাইলফলক স্থাপন করতে যাচ্ছি আমরা।

 

 

প্ল্যাটফর্মের পক্ষ থেকে কক্সবাজার ও বান্দরবনে রোহিংগা শরনার্থী অঞ্চলে কর্মরত, নতুন যারা গিয়েছেন এবং সামনে যারা আসবেন তাদের সবাইকে অশেষ ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই।

 

 

ডাঃ মারুফুর রহমান অপু, medical officer, Management information system, DG health।

ছবি ঃ অধ্যাপক বেনজির আহমেদ

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।