মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
sticky

ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসকের উপর নগ্ন হামলা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ জুন ২০১৬, ১:৪৪ · ১ মিনিটে পড়ুন
ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসকের উপর নগ্ন হামলা
লেখার আকার

২২/০৬/১৬ ইং তারিখ ভোর ৪:০০ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ তে কর্মরত মিডলেভেল এমডি রেসিডেন্ট ডা:রুহুল কে একদল সন্ত্রাসী মারাত্নকভাবে শারীরিকভাবে লাঞ্চিত করে। ভোর ৪:০০ ঘটিকায় একজন রোগী ভর্তি হন। রোগীকে এক্সামিন করে ও ইসিজি করে ডা:রুহুল রোগীকে মৃত ঘোষনা করেন(ব্রট ডেথ)। এরপরই রোগীর লোকজন চিকিৎসকের উপর নির্মমভাবে চড়াও হয়। ডা:রুহুল চরমভাবে আহত হয়ে এখন মমেকহা তে ভর্তি আছেন।

মমেকহা এর সকল মিডলেভেল চিকিৎসক ক্ষোভে ফেটে পড়েন এবং এখন কর্মবিরতিতে রয়েছেন। এ কর্মবিরতি কার্যক্ষেত্রে নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়া পর্যন্ত চলবে।

এভাবে আর কতদিন চলবে জানা নাই। চিকিৎসকরা আর কতদিন এভাবে অনিরাপদ পরিবেশে কাজ করে যেতে বাধ্য হবেন। দেশের সকল স্তরের চিকিৎসকদের কাছ থেকে মমেকহা চিকিৎসকদের সাথে একাত্নতা ঘোষনা করার আহবান জানাচ্ছি।

তথ্য সুত্রঃ মেহেদী হাসান বিপ্লব

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা বৃদ্ধি পেল ও চালু হলো পরিবহণ সুবিধা বিএসএমএমইউ তে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে গেল আজ বেসরকারি রেসিডেন্টদের পারিতোষিক বৃদ্ধি ও পরিবহন চালু - এর উদ্বোধনি অনুষ্ঠান। আমাদের দেশের তুলনায় বিভিন্ন দেশে রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা অনেক বেশি। পূর্বে উচ্চশিক্ষা গ্রহণ কালে ভাতা প্রাপ্তি হবে বিষয়টা অভাবনীয় ছিল। ভাতা…

২২ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

মুক্তামনির হাতে চামড়া লাগানোর কাজ সমাপ্ত

পুরো হাতে চামড়া লাগলো মুক্তামনির মুক্তামনির পুরো হাতে চামড়া লাগানোর কাজ শেষ করেছেন চিকিৎসকরা। সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং দেড় ঘণ্টা পর তাকে বের করা হয়। বর্তমানে তাকে আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে…

৭ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

৬১ তম সিএমসি ডেঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ- আমার গর্ব

২৬ মার্চ, ১৯৭১। স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে এসে পৌঁছেছে। চট্টগ্রাম মহানগরীর তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে তখন চাঞ্চল্য, দ্বিধা, উত্তেজনা। রাস্তায় রাস্তায় ব্যারিকেড, কেউ কেউ নিচ্ছেন সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। তখন চট্টগ্রাম মেডিকেল কলেজে চলছে অন্য এক প্রস্তুতি। ইতিহাসে কল্পনা চলে না, তিনটি…

২১ সেপ্টেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

৩টি মন্তব্য

  1. এরপরও ডাক্তার এবং অল্পকিছু নন ডাক্তার সচেতন মানুষ ছাড়া কারোই সহানুভুতি পাবেন না! এদেশের আমজনতা মনে করে ডাক্তার রোগীকে বাঁচাতে না পারাটাই ডাক্তারের অবহেলা এবং ভুল চিকিৎসা! তাদের কে বুঝাবে! হতভাগা আমরা এদেশের ডাক্তার সমাজ!এখানেও সিলেট মেডিকেলের মতো ইফেকটিভ ইফোর্ট আশা করি! পরিচালক ডা: ব্রিগেডিয়ার নাসির স্যার আর বিএমএ ময়মনসিংহ এর যথাযথ উদ্যেগ দেখার অপেক্ষায় রইলাম!

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।