বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেডিকেল সাইন্সে পড়াশোনার কোয়ালিটি ও কোয়ান্টিটি

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

 

ডা. আমিন

Resident, BSMMU

USMLE step 1

 

রাস্তাঘাটে, হাটে, মাঠে, ময়দানে, সদরঘাটের লঞ্চ থেকে শুরু করে সায়দাবাদ কিংবা গাবতলির বাস টার্মিনালে সব জায়গায় একটা বিজ্ঞাপন নজরে পড়ত, “টাক আজই ঢেকে যাক”। অর্শ, গেজ আর ভগন্দরের কথা নাই বা বললাম।

কিছুদিন আগে থেকে এক জুনিয়র ম্যাসেঞ্জারে বলল, “ভাইয়া, আপনার পোস্ট বা ভিডিও দেখে বই পড়া শুরু করেছি। কিন্তু বইয়ে এত লেখা, যেটা শেষ করতে পারিনা। আমার পক্ষে নজীব দেখা সম্ভব নয় কারন খুব টাইম কনজিউমিং। কাপলান দেখাও সম্ভব নয়, কারন এটাও খুব টাইম কনজিউমিং। BNB দেখলে মনে হয় খুব অল্প পড়াচ্ছে। আমি এখন কি করতে পারি?

 

এরকম সমস্যায় আমরা অনেকেই থাকতে পারি। আমি এই অবস্থাটাকে টাক মাথায় চুল গজানোর সাথে তুলনা করি। সেসব জায়গায় গেলে দেখবেন কি, এক ভেলকিবাজির মাধ্যমে ৫ মিনিটেই মাথায় চুল হয়ে গেছে। টাক দেখে চোখ বন্ধ করবেন, চোখ খুলেই দেখবেন মাথার মধ্যে আমাজন জংগল। টাক মাথায় তাক লাগানো সমাধান হয়ে গেল। একাডেমিক লাইফেও আমরা এমন তাক লাগানো সমাধান চাই। আমরা পড়াশোনাকে অল্প সময়ের মধ্যেই আয়ত্ত্বের মধ্যে নিয়ে আসতে চাই। অতি অল্প সময়ে কনসেপ্ট ক্লিয়ার করতে চাই। খুব দ্রুত বেসিকের সাগর হয়ে যেতে চাই। অথচ এটা কোন খাজা বাবার পানি পড়া নয়, যেটা খেলেই তেলেসমাতি হয়ে যাবে। এই একগ্লাস পানি খেলেই আপনি বিদ্যাসাগর হতে পারবেন না৷ অনেকগুলো ম্যাটেরিয়ালস কয়েকবছর পড়ার পর একটা কনফিডেন্স গ্রো করবে, মনে হবে নলেজের এই বিশাল সাগরে আমি প্রবেশ করেছি, এখন নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

 

আপনি কিছুটা পারেন। আপনাকে দিয়ে মেডিকেল সাইন্সের পড়াশোনা ভালভাবে পসিবল। এই চিন্তা মাথায় ঢুকাতে চাইলে কয়েকমাস টানা লেগে থাকতে হবে। এভাবে লেগে থাকার কয়েকবছর পর পড়াশোনাকে ভয় লাগবে না, মনে হবে আমি এখন অনেক কনসেপ্ট জানি। এই কনফিডেন্স গ্রো করাটাই সবচেয়ে বড় ব্যাপার। মেডিকেল সাইন্সের সব আপনি জানবেন না, জানা সম্ভব নয়, সব জানার দরকারও নেই। কিন্তু যেটা জানব, সেটা খুব ভাল করেই জানব। এই চিন্তা রাখা দরকার। এটাকেই বলা হয় কোয়ালিটি। হাবিজাবি করে কোনরকমে মুখস্ত করে সামনে এগোবো, সব শেষ করে ফেলব, এই চিন্তাকে বলা হয় কোয়ান্টিটি। আপনি যখন ব্রেইনকে জোড় করে নলেজ দিবেন, তখন ব্রেইন সেটা গ্রহণ করতে চাইবে না। ব্রেইন অলওয়েজ অডিওভিজুয়াল এন্ড কনসেপচুয়াল মেমরি পছন্দ করে৷ আপনি জোড় করলেও সে আপনাকে হতাশ করবে। কিছুদিন পর সে ভুলে যাবে অর্থাৎ আপনি এসব পড়া ভুলে যাবেন। একসময় পড়াশোনাকে বিষাক্ত কাল-নাগীন সাপের মত মনে হবে।

আমি নিজেও যেহেতু USMLE Step 1 দিয়েছি এবং এখন usmle step 1 এর স্টুডেন্ট পড়াই, একটা অনলাইন কোচিং চালাচ্ছি। তাই আমার কাছে ব্যাক্তিগতভাবে মনে হয়েছে usmle এর ম্যাটেরিয়ালস গুলো শেষ করলে একটা কনফিডেন্স গ্রো করার পসিবিলিটি আছে। আমার কোচিংয়ে আমি এই কনফিডেন্স গ্রো করানোর চেষ্টা করছি শুরু থেকেই। এগুলো শেষ করলে বেসিক প্লাস কনফিডেন্স দুইটাই পাওয়া যায়, এটা আমার একান্ত ব্যাক্তিগত ধারনা।

 

কোয়ালিটি এনশিউর করুন। সেজন্য বহুল প্রচলিত যেই ম্যাটেরিয়ালস ইউজ করুন না কেন, সেটা শেষ করার পর ডিশিসন নিন। ঠাস করে এক চ্যাপ্টার পড়েই মনে করবেন না এটা ভাল না, ওটা ভাল না, আপনি যেটাকে ভাল না ভাবছেন সেটাই অনেকের কাছে খুব প্রিয়। সেসব ম্যাটেরিয়ালস পড়েই আমি এবং অন্যান্য অনেকেই মেডিকেল সাইন্স পড়ে মজা পাচ্ছে এবং পেয়েছে। কেন? কারন তারা দাঁতে দাঁত কামড়ে সেটা শেষ করেছে আর আপনি এক চ্যাপ্টার পড়েই ডিশিসন নিয়েছেন এটা ভাল নয়। পার্থক্য এখানেই।

 

আমিন’স ক্রিয়েটিভিটি

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।