মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

পেরিফেরি কথন – ২: কসাই কে?

Sarif Sahriarপ্রকাশ: ১০ জুন ২০২০, ৪:০৫ · ২ মিনিটে পড়ুন
পেরিফেরি কথন – ২: কসাই কে?
লেখার আকার

বুধবার, ১০ জুন, ২০২০

ডা. মোবাশ্বের আহমেদ
মেডিকেল অফিসার,
পীরগাছা উপজেলা হেলথ কমপ্লেক্স, রংপুর

একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে তার মেয়ে চেম্বারে ঢুকল, ভাইকেও ডেকে ঢুকালো। বাদ সালাম জানালো, ভাই বিদেশে থাকে। কয়েকদিন পরে আবার যাবে। ভাইকেও জানালো আমি অনেক অনেক ভালো ডাক্তার আরো একগাদা প্রশংসা। রোগী তার মা।

আমি বৃদ্ধা মাকে দেখতেছি। আর মেয়ে বারবার বলতেছে স্যার যত পরীক্ষা লাগে দিয়ে দেন। শরীরটা পুরো চেক আপ করা দরকার। মা প্রায়ই অসুস্থ্য হয়। আমি ৬০ বছরের বৃদ্ধার জন্য রুটিন পরীক্ষার বাইরেও সিরাম লিপিড প্রোফাইল দিলাম। মেয়ে দেখি এবার বলছে স্যার লিভার ফাংশন টেস্ট বা আল্ট্রাসনোগ্রাম দিতে হবে না? আমি হেসে বললাম, “না লাগবে না আপাতত।”

মনে মনে খুশি হলাম। মায়ের কি যত্ন। বৃদ্ধা কে বলেও ফেললাম মা আপনার ছেলে মেয়েরা তো নিজেরাও মা-বাবা হয়েছে অথচ এখনো আপনার অনেক খেয়াল রাখে। খুব ভালো লাগল।

রোগী যাওয়ার পর রিসিপশনিষ্ট কে বললাম, “দেখেছেন বৃদ্ধার ছেলে মেয়েরা কত ভালো? বিশেষ করে মেয়েটা!”

রিসপশনিষ্ট যা বলল তাতে আমি থ’ হয়ে গেলাম।

– “স্যার আপনার ভিজিট কত?”

অবাক হয়ে বললাম, “কেন? ৩০০ টাকা।”

– “আর ঐ মহিলা মাকে দেখিয়ে ইনভেস্টিগেশন এর পার্সেন্টেজ বাবদ ১৪০০ টাকা নিয়ে গেল।”

– “ইনভেস্টিগেশন এর টাকা দিল কে?”

– “কেন বিদেশী ভাই!”

তাই বলে মায়ের কাছ থেকেও পার্সেন্টেজ …! এতক্ষনে তার বারবার ইনিভেস্টিগন চাওয়ার মর্ম বুঝলাম!

আর কিছু না বলে রুমে এসে চেয়ারে চোখ বন্ধ করে দুলছি আর ভাবছি আসলে কসাই কে?

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।