মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

মেডিকেল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ

Platformপ্রকাশ: ২৫ মার্চ ২০২০, ১:২৭ · ২ মিনিটে পড়ুন
মেডিকেল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ
লেখার আকার

২৫ মার্চ ২০২০: করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে প্রাথমিক থেকে শুরু করে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। আগের ঘোষণায় শিক্ষা প্রতিষ্ঠানে এ ছুটি ৩১ মার্চ পর্যন্ত ছিল। আর এইচএসসি পরীক্ষা স্থগিত রয়েছে। ১ এপ্রিল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কবে শুরু হবে তা এখনও ঠিক করেনি মন্ত্রণালয়। দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন।

এর আগে, সোমবার (১৬ মার্চ) করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের একদিন পর ১৯ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় মেডিকেল কলেজগুলো।

এরপর আবার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা ছিল। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর করোনার সংক্রমণ প্রতিরোধে ছুটির সময়সীমা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনার সংক্রমণ যাতে না ছড়ায়, তাই এ সিদ্ধান্ত। তিনি বলেন, সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।পড়াশোনর ধারাবাহিকতা রক্ষায় গ্রীষ্মের ছুটি, রোজার ছুটির সাথে প্রয়োজনে এ ছুটিকে সমন্বয় করা হবে। তখন ছুটি কমে আসতে পারে।

স্টাফ রিপোর্টার
নুরুন্নাহার মিতু

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।