সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩, ১৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মিডিয়ার ব্যবহার এবং শিশুর ঘুম

ছবি  উৎসঃ JAMA Pediatrics December 2016

ছবি উৎসঃ JAMA Pediatrics December 2016

 

মনে পড়ে কি আজিকার শিশু কবিতায় বেগম সুফিয়া কামাল লিখেছিলেন,

                      আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা

                    তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া কর মেলা

                    আমরা যখন আকাশের তলে ওড়ায়েছি শুধু ঘুড়ি

                   তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি।

                      উত্তর মেরু, দক্ষিণ মেরু সব তোমাদের জানা

             আমরা শুনেছি সেখানে রয়েছে জিন ,পরী, দেও, দানা।

 

আমাদের আজকালকার বাচ্চারা খুব স্মার্ট। অল্প বয়সেই তাদের পরিচয় ঘটে যায় টিভি, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, স্মার্ট ফোন ইত্যাদির সাথে। ওরা বোধহয় আমাদের সময়কার ওই বয়সটাতে আমাদের  চেয়েও অনেক বেশী এগিয়ে আছে। আর প্রায় চব্বিশটা ঘন্টা ওরা এগুলোর সংস্পর্শে থাকে। সমস্যা সেখানে নয়, সমস্যা স্মার্টনেসে নয়। সমস্যা অন্যখানে; ঘুমের।
ক্রমে ক্রমে এই মিডিয়ার ব্যবহার শিশুদের ঘুমের উপর দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করছে। ঘুমানোর পূর্বে যদি ট্যাব কিংবা স্মার্ট/মোবাইল ফোন শিশু ব্যবহার করে তাহলে তাদের ঘুমাতে দেরী হয়; ঘুম থেকে জাগে দেরীতে; ঘুম ঘুম রেশ কাটতে চায়না। দিনের ঘুমের বরাদ্দ সময়েও দেখা দেয় ঘাটতি। নিশি জাগরণের ফল গিয়ে দাঁড়ায় দিবা নিদ্রায়। ফলাফল স্কুলের পড়াশোনায় মনোযোগের ঘাটতি আর পরিণতি খারাপ রেজাল্ট। নিয়মিত আর পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা গেলে দেখা গিয়েছে যে  শিশুর মনোযোগ, আচরণ, স্মৃতিশক্তি, জীবনযাত্রার মান, মানসিক ও শারীরিক সুস্থ্যতা সুনিশ্চিত থাকে। ৬ থেকে ১২ বছরের শিশু-কিশোরদের জন্য দিনে গড়ে ৯ থেকে ১২ ঘন্টা আর ১৩ থেকে ১৮ বছরের টিনেজারদের প্রয়োজন গড়ে ৮ থেকে ১০ ঘন্টার ঘুম।  ১,২৫,১৯৮ জন শিশু-কিশোর এর উপর চালানো ২০ টি গবেষণার উপর পর্যালোচনা করে মিডিয়ার ব্যবহারের সাথে ঘুমের সম্পর্কের বেশ কিছু দিক উঠে এসেছে।

যে সকল বিষয় এই গবেষণা থেকে বেরিয়ে এসেছে তা হলোঃ

 

 ঘুমের জন্য বরাদ্দ সময় হ্রাস

ঘুমের শুরুর সময়ে মিডিয়ার ব্যবহারের সাথে ঘুমের সময় হ্রাসের একটা অঙ্গাঅঙ্গি সম্পর্ক রয়েছে। যত বেশী সময় মিডিয়ার পিছনে ব্যয় হচ্ছে তত কমে আসছে ঘুমানোর সময়। দেখা গিয়েছে যে, যারা ঘুমানোর পূর্বে মিডিয়া ব্যবহার করছে তাদের তুলনায় যারা ব্যবহার করছে না তাদের চেয়ে ঘুমানোর সময় প্রায় অর্ধেকে নেমে এসেছে।

 

ঘুমের মানের অবনমন

ঘুমানোর পূর্বে মিডিয়ার ব্যবহারের ফলে ঘুমের গুণগত মানও হ্রাস পায়; অর্থ্যাৎ যাকে বলে Sound Sleep, সেটার ঘাটতি হয়।

 

অতিরিক্ত মাত্রায় দিবানিদ্রালুতা

গবেষণায় দেখা গিয়েছে যে ঘুমানোর পূর্বে মিডিয়ার ব্যবহার এমনকি তা ব্যবহারের সুযোগ থাকাটাও দিবানিদ্রালুতার অন্যতম কারণ। এ সকল শিশু-কিশোররা দিনের বেশীরবাগ সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকে।

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স এই গবেষণার ভিত্তিতে কিছু সুপারিশ করেছে।

 

  • ঘুমানোর সময় বেডরুমে কোন প্রকার মিডিয়া ডিভাইস যথা টিভি, কম্পিউটার, ট্যাবলেট কিংবা স্মার্ট ফোন ইত্যাদি না রাখা।
  • ঘুমানোর অন্ততঃ একঘন্টা আগে থেকেই মিডিয়ার ব্যবহার বন্ধ করতে হবে।
  • পরিবারের জন্য অন্ততঃ টিভি দেখা, কম্পিউটার ব্যবহার কিংবা স্মার্ট ফোন ব্যবহারের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট সময় বরাদ্দ করে রুটিন তৈরি করে নেওয়া। পাশাপাশি শিশুদের হোমওয়ার্কের জন্য, শারীরিক কসরত/খেলাধুলার জন্য সময় বরাদ্দ করা ও উৎসাহিত করা যেতে পারে।
  • খেয়াল রাখতে হবে যে আপনার শিশুটি যেন আপনার কাছ থেকে যথাযথ আদর পায়, যোগাযোগ বজায় রাখে; যন্ত্রতে যেন আসক্ত না হয়ে পড়ে। ওদেরকে ট্যাব কিনে ঘরে বসিয়ে না রেখে বরং সাথে করে পার্ক থেকে ঘুরিয়ে আনুন, মাঠে খেলাধুলায় উৎসাহিত করুন।

 


স্ক্রিপ্ট তৈরিঃ শুভ্র প্রকাশ পাল 

উৎসঃ JAMA Pediatrics December 2016

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।