মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

Masters in surgical oncology নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা – পর্ব ১

লিখেছেন ঃ Dr maruf morshed, Residency of Radiation oncology phase A, FCPS part 1 in radiotherapy NICRH

রেসিডেন্সির বিষয় যখন ক্যান্সারঃ নিম্নোক্ত বিষয়ে কথাবার্তা নিতান্তই লেখকের মতামত।

ক্যান্সার নিয়ে যারা পড়তে চান, তাদের জন্য বাংলাদেশে বেশ কয়েকটি ভাগের রেসিডেন্সি আছে।

  • ক্লিনিক্যাল অনকোলজি
  • মেডিকেল অনকোলজি
  • রেডিয়েশন অনকোলজি
  • সার্জিকাল অনকোলজি
  • গাইনোকলিজিকাল অনকোলজি(এই বছর নতুন)

 

আজকে আলোচনা করব, সার্জিকাল আর গাইনোকলিজিকাল অনকোলজি।

কোন সাংবাদিক যখন স্বপ্ন নিয়ে কোন ডাক্তার কে জিজ্ঞেস করে আপনি কি বিষয়ে পড়তে চান-কেন জানি বলে উঠে ক্যান্সার নিয়ে পড়তে চাই। এইটা স্বপ্নের বাজারে ভালো চলে। অথচ ক্যান্সার বিষয়ে আমাদের অনাগ্রহের কারন চেম্বার ভরা রোগীর অভাব, আর তারপরে বেশির ভাগ রোগী মারা যায় এই চিন্তাধারা।আবার মাঝে মাঝে পেপারে আসে-অমুক লোক ক্যান্সারে মহৌষধ আবিস্কার করেছেন। এই জিনিস খেলে ক্যান্সার হবেই না। হায় হায় তখন আমি কি করে খাব। আমি লিখলাম চিন্তা করবেন আপনি।   আবার রেসিডেন্সির বেলায় অনেকে এইগুলো বেশি বেছে নিতে চান-কারন নাকি প্রতিযোগীতা কম।(হুম অনেকে ব্যাতিক্রম আছেন)।

এমএস সার্জিকাল অনকোলজিঃ

পজিটিভ দিকঃ

এই বিষয়ে ডাক্তারের প্রচুর সংকট। বাইরের দেশে ব্যপক চাহিদা। এবং সাধারন সার্জনের চেয়ে সম্ভবত আপনাদের ভিজিট বেশি হবে। ফিল্ড ভালো। কারো সাথে মারামারি করতে হবে না-আপনার রোগী আপনার কাছেই আসবে।

নেগেটিভ দিকঃ অনেকেই না জেনেই এই বিষয়ে ঢুকে পরে ফ্রাস্টেশনে ভুগেন।

আপনাকে প্রথমে ভালো জেনারেল সার্জন হতে হবে, পরে হবেন ভালো সার্জিকাল অনকোলজিস্ট। (আপনাদের ফেজ এ জেনারেল সার্জারী-চিন্তার অত কারন নেই)

আপনি সরাসরি রোগী কম ই পাবেন। ফুসফুসের ক্যান্সার প্রথমে যেমন কার্ডিওথোরাসিক সার্জন অপারেশন করবে, অন্ত্রের ক্যান্সার করবে জেনারেল সার্জন।

মেডিকেল কলেজ গুলোতে এখনো পোস্ট হয় নি।

আমার মতামতঃ

জেনারেল সার্জারিতে হাত ভালো করে সার্জিকাল অনকোলজিতে যান। ভবিষ্যৎ উজ্জ্বল।

সিটঃ ৪ টি। NICRH

এম এস গাইনোকলিজিকাল অনকোলজীঃ

এবারেই নতুন। কিন্তু প্রচুর চাহিদা। আমি ক্যান্সার ইনস্টিটিউটে কাজ করার সময়ে দেখেছি এফ সি পি এস গাইনোকলিজিকাল অনকোলজির কত চাহিদা। বিশেষ করে সিনিয়র গাইনী ডাক্তার দের মধ্যে।

পজিটিভ দিকঃ

প্রচুর রোগী। cervical cancer, ovarian cancer, এমনকি ব্রেস্ট ক্যান্সারের রোগীও  আপনার কাছে যাবে।

বিভিন্ন মেডিকেল কলেজে পোস্টিং পেয়ে ব্যপক সুনাম অর্জন করতে পারবেন। সাথে সাথে সরকারীরা অনেক ট্রেনিং পেয়ে থাকেন।

সিজারিয়ান নিয়ে কারো সাথে মনোমালিন্য হবে না।

নেগেটিভ দিকঃ

নতুন মনে করে প্রতিযোগীতা কম হবে ভাবলেও, আমি মনে করছি অনেক প্রতিযোগীতা হবে। বিশেষ করে যারা গাইনীতে অনেক দিন করে এফ সিপি এস দিয়ে আসছেন।

আপনাকে আগে ভালো গাইনী স্পেশালিস্ট হতে হবে, তারপরে এই গাইনোকলিজিকাল অনকোলজি।

প্রশ্ন করতে পারেন ক্যান্সার বিষয় নিয়ে কেন লিখছিঃ আসলে অনেকে প্রতিযোগিতা কমের ফাদে পড়ে এই বিষয়ে ঢুকে যান তো। তাদের আগে থেকে একটু জানান দিলাম। যেকোন প্রশ্ন করতে পারেন।

চলবে…

এরপর আসছে ঃ এই লেখাটির দ্বিতীয় পর্ব

Frcr in clinical onocology নিয়ে জানতে চাইলে ক্লিক করুন নিচের লিঙ্কে ঃ

FRCR in clinical oncology: জানার আছে অনেক কিছু

 

 

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

8 thoughts on “Masters in surgical oncology নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা – পর্ব ১”

  1. gynaecological onchology এর fcps/ms এ কি obstetrics এর ট্রেনিংও করতে হবে? করতে হলে কোর্স এর ডিটেইলসটা জানতে চাচ্ছি।

    1. আসলে ব্যাপারটা সেরকম না। আপনি শুধু এম এস করলেও পারেন। ওটা আমার ব্যাক্তিগত মতামত মাত্র। বাংলাদেশে এখনো সুপার স্পেশালিটির দিন আসেনি-যে আপনি শুধু সারভাইকাল ক্যান্সার নিয়ে কাজ করবেন। ফলে সরকারী চাকরির স্বার্থে বা নিজের স্বার্থে গাইনী অবস জানা আবশ্যক। আপনাকে হয়তোবা কোন এক মেডিকেল কলেজে গাইনীতেই পোস্টিং দিবে।
      তাই এম এস পরীক্ষার আগে ১ বছরে গাইনীতে ট্রেনিং থাকলে সোনায় সোহাগা। আর যদি এর মধ্যে হিস্টেরেকটমি জানা থাকে খুবই ভালো। আর খুব সম্ভবত এম এস ফেজ এ-গাইনী অবস থাকবে পুরা দুই বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।