মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

মিটফোর্ড হাসপাতালের ৫ চিকিৎসক ও ৪ নার্স করোনা পজিটিভ

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টারপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ৭:১৪ · ২ মিনিটে পড়ুন
মিটফোর্ড হাসপাতালের ৫ চিকিৎসক ও ৪ নার্স করোনা পজিটিভ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সার্জারি ও গাইনি বিভাগের ৫ জন ডাক্তার, ৪ জন নার্স এবং ৩ জন এমএলএসএসসহ মোট ১২ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

গত শনিবার মিটফোর্ড হাসপাতালের সার্জারি বিভাগে তথ্য গোপন করে একজন রোগী ভর্তি হন। আসলে নারায়ণগঞ্জ থেকে আসলেও, রোগী এবং তার সাথের তিনজন জানায়, তারা মাদারীপুর থেকে এসেছেন। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওইদিনই জরুরিভাবে তার অপারেশন করা হয়। তবে অপারেশনের পর সত্য জানাজানি হলে, রোগীর সাথে থাকা নারায়ণগঞ্জ নিবাসী তার মেয়ের জামাই পলাতক হন। পরের দিন রোগীর টেস্ট করে করোনা পজিটিভ পাওয়া গেলে, তার সাথে সংশ্লিষ্ট ১১জন ডাক্তার কে কোয়ারান্টাইনে পাঠিয়ে করোনা টেস্ট করা হয়।

এরমধ্যে সেদিন অপারেশনে উপস্থিত থাকা দুইজন সার্জন (সার্জারি বিভাগের একজন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ও একজন এইচএমও) এবং দুইজন আনেস্থেশিয়লজিস্ট করোনা পজিটিভ হয়েছেন। এছাড়াও অপারেশনের সময় থাকা তিনজন নার্স করোনা পজিটিভ পাওয়া যায়।

এছাড়াও পৃথক ঘটনায়, গাইনি বিভাগের একজন ইন্টার্নাল মেডিকেল অফিসার ও একজন নার্স আক্রান্ত হয়েছেন।

সংশ্লিষ্ট কয়েকজন চিকিৎসকের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, সার্জারি এবং গাইনীতে চিকিৎসকদের কাউকেই n95 মাস্ক প্রদান করা হয়নি, এমনকি সার্জিক্যাল মাস্কও হাসপাতালে অপ্রতুল।
একদিকে চিকিৎসকদের যেমন নেই পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী, অপরদিকে রোগীরা তথ্য গোপন করে দিচ্ছে ভুল তথ্য। এরকম অবস্থায় মারাত্মক ঝুঁকির মুখে থেকে আক্রান্ত হতে হচ্ছে চিকিৎসকদের। যা আমাদের সমগ্র স্বাস্থ্য ব্যবস্থার জন্য অবশ্যই এক ভয়াবহ অশনি সংকেত।

তথ্যসূত্র: ডা. মো. বায়েজিদ আরেফিন শান্ত এবং ডা. সুদীপ্ত বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক/ অভিষেক কর্মকার জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।