মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

গাজীপুরের কাপাসিয়ায় ১৩ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত!!

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টারপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ৭:০৩ · ১ মিনিটে পড়ুন
গাজীপুরের কাপাসিয়ায় ১৩ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত!!
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার। ১৬ এপ্রিল, ২০২০

 

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ১৮ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে, এর মধ্যে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। করোনায় আক্রান্ত ১৩ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে ৭ জন হাসপাতালের ভিতরে কাজ করতেন এবং ৬ জন হাসপাতালের বাইরে মাঠে কাজ করতেন।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুস সালাম সরকার জানান, “কাপাসিয়ায় বুধবার (১৫ এপ্রিল) ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের ১৩ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।”

হাসপাতালের সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভিতরে কর্মরতদের মধ্যে ২ জন নার্স, ১ জন সহকারী নার্স, ১ জন স্টোর কিপার, হিসাব রক্ষকসহ ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে হাসপাতালের বাইরে কাজ করেন এমন ৬ জন সহকারী স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে।

আক্রান্ত সকলকে প্রাথমিক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তী সময়ে তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে ঢাকায় পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।