মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ধামইরহাট উপজেলায় আইসোলেশন ইউনিটে ভর্তি

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টারপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ৭:৩২ · ১ মিনিটে পড়ুন
শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ধামইরহাট উপজেলায় আইসোলেশন ইউনিটে ভর্তি
লেখার আকার

তারিখ : ১৬ এপ্রিল, ২০২০

“শ্বাসকষ্টের উপসর্গ, ধামইরহাট উপজেলায় আইসোলেশন ইউনিটে ভর্তি

নওগাঁর ধামইরহাট উপজেলায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় রোগীকে ভর্তি করানো হয়। রোগীর বয়স ৩৮ বছর।

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তথ্যদাতা স্বপন কুমার বিশ্বাস বলেন, ব্যক্তিটি জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত শনিবার হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। করোনাভাইরাসের উপসর্গের সঙ্গে তার রোগের লক্ষণগুলো মিলে থাকায় তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল এখনো জানা যায়নি। তিনি আরও বলেন, ব্যক্তিটি নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় কাজ করতেন। সম্প্রতি তিনি নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়ি এসেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় আজ পর্যন্ত ২ হাজার ৭২১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা পরীক্ষার জন্য জেলায় এখন পর্যন্ত ১৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৪৫ জনের নমুনা পরীক্ষার ফল জানা গেছে। তাদের সবার ফল নেগেটিভ এসেছে।

নিজস্ব প্রতিবেদক :
মাশতুরা জান্নাত মৃদুলা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।