শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মাসুমকে সেদিন চিঠির উত্তর দিয়েছিলেন A.C Guyton

২০০১ সাল। তখন ফার্স্ট ইয়ারে পড়ি। দুপুরে ডাইনিংয়ে খেয়ে রুমে এসে শু’তে যাব এমন সময় ৩৭ব্যাচের ‘কামরুল’ ভাই একটা চিঠি নিয়ে আসলেন। আমেরিকার চিঠি। নামে মিল থাকায় পোস্টম্যান ভুল করে চিঠিটা উনাকে দিয়ে গেছেন। আমেরিকা থেকে আমাকে কে চিঠি লিখবে?! এই চিঠি আমার না বলে উনাকে ফেরত দিতে যাব এমন সময় হঠাৎ চোখে পড়ল খামের এক কোণায় ছোট করে A. C. Guyton লেখা। মনে পড়ল, মাসখানেক আগে ফিজিওলজি CVS কার্ড ফাইনাল দিয়ে হল থেকে বের হয়েই কলেজের পোস্ট-অফিস থেকে গাইটনের উদ্দেশ্যে একটা চিঠি পাঠিয়ে ছিলাম। তখন কে জানত উনি ঠিকই সেই চিঠির উত্তর দিবেন! কাঁপা কাঁপা হাতে খামটা খুলে চিঠিটা বের করলাম। ঘুমাতে যাচ্ছিলাম, উত্তেজনায় আমার ঘুম উধাও হয়ে গেল। ইউনিভার্সিটির প্যাডে হাতে লেখা চিঠির শুরুটা এরকম- “Dear Dr. Kamrul, Thank you for your letter. I wish I could answer….”. বাংলাদেশের মত পৃথিবীর অপর প্রান্তের এক অপরিচিত দেশ থেকে মেডিকেল ফার্স্ট ইয়ারের এক ছাত্র তাঁকে চিঠি লিখেছে আর তার উত্তরে তিনি তাকে সম্বোধন করছেন ‘Dear Dr. Kamrul’ বলে। তাঁর মহানুভবতায় আমি অভিভূত হয়ে গেলাম। আমার চিঠিতে একটা প্রশ্ন ছিল, উনি মূলত সেটারই উত্তর দিয়েছেন। চিঠি পোস্ট করার মাত্র ১মাস ৫দিনের মাথায় আমি তাঁর উত্তর হাতে পাই। তাঁর চিঠি রাতারাতি আমাকে মাসুম থেকে ‘গাইটন-মাসুম’ এ পরিণত করল।

20130328144154001

12923166_991788714231848_5249316771952404196_n

রেসিডেন্সিতে থাকা অবস্থায় গাইটন পোলিওতে আক্রান্ত হন। ফলস্বরূপ কার্ডিওথোরাসিক সার্জারি বাদ দিয়ে পরবর্তীতে তিনি ফিজিওলজিকে ক্যারিয়ার হিসেবে বেছে নেন। প্যারালাইজড হাত-পা নিয়েও টানা ৪০বছর তিনি তাঁর ফিজিওলজি টেক্স্ট বুক একাই রচনা ও পরিমার্জনা করেছেন। গাইটনের বই ফিজিওলজিতে সারা পৃথিবীতেই সর্বাধিক বিক্রিত মেডিকেল টেক্স্ট বুক। ২০০৩ সালের এই দিনে এই মহাত্মা কার এক্সিডেন্ট-এ মৃত্যু বরণ করেন। তাঁর স্মৃতির প্রতি অপরিসীম শ্রদ্ধা।

লেখক ঃ ডাঃ কামরুল ইসলাম মাসুম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

18 thoughts on “মাসুমকে সেদিন চিঠির উত্তর দিয়েছিলেন A.C Guyton”

  1. question টা সম্ভবত ছিল, মানুষ ছাড়া অন্য প্রানীর রক্ত মানুষকে দেয়া যাবে কিনা? এই টাইপ। ভাইয়া অবশ্য ভাল বলতে পারবে, বলে রাখি গাইটনের সেই হাতের লেখা খুব কম মানুষই পড়তে পারছে। 🙂

  2. it says,
    Dear Dr.kamrul,
    Thank you for your letter.
    I wish i could answer your question completely, but a partial answer is:
    as you know, no two persons or no two animals have exactly the same genes, therfore, mixing tissues in live organisms can always cause abnormal chemical reaction or abnormal formation of antibodies that can be lethal to the other animal, also, greater the difference between the animals, the greater is the lethality.
    thus, the rabbit and man are exactly different frim each other, so that, the responses of the species to antigens would be expected to be much different — even causing death in one species sometimes but not in the other species.
    Thank you again for your interest.
    Arthur C. Guyton

  3. correction about the question, it was— why same organism cause different response in different species like v.cholerae causing cholera in human and no disease in rabbit!

  4. প্রশ্নটা কিন্তু ‘গাইটন’ থেকে ছিল না, তবুও তিনি উত্তর দিয়েছেন। এবং তাঁর উত্তরের ভাষা দেখুন, তিনি বলতে পারতেন ”Answer to your question is” না বলে বললেন “I wish I could (!) answer your question completely but a partial answer is…”। একজন এমেরিটাস প্রফেসর ও ফ্যাকাল্টির ডিন বলছেন এই কথা! বিনয় কাকে বলে!

  5. এউনি তো আর বাংলাদেশের ব্যস্ত প্রফেসর”” না আবার খুব একটা ভিআইপি ()! ব্যক্তিও না,তাই বিনয়ের সাথে একজন মেডিকেল স্টুডেন্ট এর জানার আগ্রহ গুরুত্বের সাথে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।