সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“মানসিক স্বাস্থ্য” শব্দটির উৎপত্তি এবং বিকাশ

সাম্প্রতিকালে মানসিক স্বাস্থ্য নিয়ে সাধারণ মানুষদের ভেতর বেশ সচেতনতা দেখা যায়। কিন্তু মানসিক স্বাস্থ্য বা মানসিক রোগ নিয়ে ঠিক কত বছর আগে থেকে এই সচেতনতা তা সঠিক ভাবে বলা ভাড়।

উনিশ শতকের মাঝামাঝি সময়ে, উইলিয়াম সুইটসার প্রথম “Mental Hygiene” শব্দটি  ব্যবহার করেছিলেন, যা ইতিবাচক মানসিক স্বাস্থ্যের প্রচারের জন্য সমসাময়িক পদ্ধতির পূর্বসূর হিসাবে দেখা যেতে পারে।

আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের চতুর্থ রাষ্ট্রপতি এবং সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা আইজাক রে মানসিক স্বাস্থ্যকে আরও সংজ্ঞায়িত করেছেন। তার মতে, “the art of preserving the mind against all incidents and influences calculated to deteriorate its qualities, impair its energies, or derange its movements “

ডোরোথিয়া ডিক্স (১৮০২-১৮৮৭) “Mental Hygiene Movement ” বিকাশের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন।

ডিক্স একজন স্কুল শিক্ষক ছিলেন। তিনি মানসিক ব্যাধিগ্রস্থ লোকদের সাহায্য করতেন এবং মানসিক ব্যাধিগ্রস্ত মানুষদের সামাজিক অবস্থানের সত্য চিত্র সবার সামনে তুলে ধরা চেষ্টা করেন।

তার এই প্রচেষ্টা “Mental Hygiene Movement” হিসাবে পরিচিতি লাভ করেছিল।

এই আন্দোলনের আগে, মানসিকভাবে অসুস্থ ব্যাক্তি যথেষ্ট অবহেলিত হত, এমনকি প্রায়শই পর্যাপ্ত পোশাক ছাড়াই শোচনীয় পরিস্থিতিতে অসুস্থ ব্যাক্তিকে ছেড়ে চলে যেত পরিবার পরিজন।

ডিক্সের প্রচেষ্টার ফলে মানসিক রোগীদের স্বাস্থ্যসেবার প্রতি পরিবার-পরিজন মনোযোগী হয় , যার ফলে মানসিক হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাবৃদ্ধি পেতে থাকে। কিন্তু মানসিক হাসপাতালগুলোতে বেশি সুযোগ সুবিধা না থাকাতে রোগীরা অবহেলিত হতে থাকে।

এমিল ক্রেপেলিন ১৮৯৬ সালে মানসিক ব্যাধিগুলির “taxonomy” তৈরি করেছিলেন। এতে সময় লেগেছিলো প্রায় ৮০ বছর।

বিংশ শতাব্দীর শুরুতে ক্লিফোর্ড বিয়ার্স ১৯০৮ সালে “মেন্টাল হেল্থ আমেরিকা – ন্যাশনাল কমিটি ফর মেন্টাল হাইজিন” প্রতিষ্ঠা করেন যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মানসিক রোগীদের জন্য উন্মুক্ত স্বাস্থ্যকেন্দ্র।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর “mental hygiene” শব্দটি পরিবর্তন করে “mental health ” শব্দটির প্রয়োগ শুরু হয়। কারণ “Mental health ” কেবল মাত্র মানসিক রোগের চিকিৎসা নিয়ে কথা বলে না, মানসিক রোগসমূহ কিভাবে প্রতিরোধ এবং প্রতিকার করা সম্ভব তা নিয়েও আলোচনা করে।

মেরি জাহোদা ছয়টি প্রধান মৌলিক বিভাগ  বর্ণনা করেছেন যা মানসিকভাবে সুস্থ ব্যক্তিদের শ্রেণীবদ্ধ করতে ব্যবহার করা যেতে পারে।

এর মধ্যে রয়েছে: নিজের সম্পর্কে ধনাত্মক মনোভাব , ব্যক্তিগত বৃদ্ধি, সংহতকরণ, স্বায়ত্তশাসন, বাস্তবতার সত্যতা উপলব্ধি এবং আশেপাশের পরিবেশের প্রতি মনোভাব, যার মধ্যে অভিযোজনযোগ্যতা এবং স্বাস্থ্যকর আন্তঃব্যক্তিক সম্পর্ক অন্তর্ভুক্ত রয়েছে।

তারমানে মোটামুটি বলা চলে ২য় বিশ্ব যুদ্ধের পর থেকেই বর্তমান ” Mental Health” এর ধারণার সূচনা এবং প্রতিদিন এই ধারণা উন্নত হচ্ছে৷

ফিচার বিভাগীয় সম্পাদক/ সুমাইয়া নার্গিস

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।