শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে রোগী পক্ষের হামলায় চিকিৎসক গুরুতর আহত

তথ্য ঃ ডাঃ মারুফুর রহমান অপু

আজ উল্লেখিত হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত অবস্থায় ছিলেন ডা: Arifur Rahman Rana. ২৪ দিন বয়সী একটি শিশু সায়ানোজড (অক্সিজেনের অভাবজনিত শরীরের রঙ পরিবর্তন) অবস্থায় এলে বাচ্চাটিকে অক্সিজেন লাগিয়ে দ্রুত এক্সরে করার নির্দেশ দেন তিনি। এর কিছু সময় পরেই আরেকজন লোক তার মেয়েকে নিয়ে দেখাতে আসেন। এ অবস্থায় পূর্বোক্ত বাচ্চাটির বাবা এক্সরে ফিল্ম নিয়ে এলে ডা: রানা বাচ্চাটির এক্সরে দেখতে শুরু করেন। এ পর্যায়ে মেয়েকে নিয়েআসা লোকটি ক্ষেপে গিয়ে চিকিৎসককে বলেন তার মেয়েকে না দেখে অন্য রোগী কেন দেখা হচ্ছে। ডা: রানা তাকে বোঝানোর চেস্টা করেন উনি আপনার আগে এসেছেন তাছাড়া উনার বাচ্চাটা বেশি খারাপ, উনাকে দেখে আপনাকে দেখবো। এ পর্যায়ে লোকটি ডাক্তারকে কথা কম বলতে নির্দেশ করে বলে, “৫০ ট্যাকা দিয়া টিকেট কাটসি, আমার রোগী এক্ষন দেখতে হইবো”, ডা: রানা তখন ইমার্জেন্সী টিকেট ফি ৫০ টাকা সবার জন্যেই সেটা বোঝার চেস্টা করলে আলোচ্য ব্যাক্তি আরো ক্ষিপ্ত হয়ে উঠে পাশে দাঁড়ানো অসুস্থ বাচ্চাটির (যার এক্সরে দেখা হচ্ছিলো) বাবা মাকে বাচ্চা সহ বেরিয়ে যেতে বলে এবং ডা: রানাকে আর কোন রোগী না দেখে শুধু তার মেয়েকে তখনই দেখার নির্দেশ দেয়।

এ পর্যায়ে ডা: রানা আলোচ্য ব্যাক্তিকে গুন্ডামি করছেন কেন এ কথা বলে বাইরে যেতে বললে সে আরো ক্ষিপ্ত হয়ে, “গুন্ডামির দেখছস কি” বলে ডাক্তারের টেবিলে উঠে কলার চেপে ধরে। এ অবস্থায় ডা: রানার সাথে হামলাকারীর ধস্তাধস্তির এক পর্যায়ে ডাক্তার গুরুতর আহত হন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার ডান হাতের ফিফথ মেটাকার্পাল বোন এর ফ্র‍্যাকচার ধরা পড়ে যা তাতক্ষনিক চিকিৎসায় ৮০ভাগ রিডাকশন করা গেলেও সার্জারি প্রয়োজন হতে পারে বলে জানানো হয়। ওদিকে ইমার্জেন্সী বিভাগী উপস্থিত অন্যান্য রোগী এবং তাদের লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করে হামলাকারীকে আটক করে। এর আগে হাতাহাতি শেষে আহত চিকিতসক হামলাকারীর মেয়েকে চিকিতসার জন্য ইনডোরে নিয়ে যেতে বললে, “আমার মাইয়ারে কোথাও নিবি না” বলে নিজেই নিজের মেয়ের গলা চেপে ধরলে উপস্থিত লোকজন তাকে নিবৃত্ত করে।

13782065_639644456186420_5407209703545115466_n

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে হামলাকারী অভিযোগ করে, রোগী দেখতে অনুরোধ করায় ডাক্তার তাকে, তার মেয়েকে মেরেছে এবং মোবাইল কেড়ে নিয়ে ভেংগে ফেলেছে। প্রত্যক্ষদর্শী সবাই এ অভিযোগ অস্বীকার করলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ কে ঘটনাটি জানানো হলে তারা এখন পর্যন্ত কোন আইনী ব্যাবস্থার আয়োজন করেন নি বা করতে আগ্রহ প্রকাশ করেনি।
পুলিশ জানিয়েছে সকাল পর্যন্ত কোন মামলা না হলে আসামীকে পুলিশ ছেড়ে দেবে। অন্যদিকে জানা যায় মামলা হতে পারে এই ভয়ে হামলাকারী নিজেকে আহত দেখিয়ে অন্য একটি হাসপাতালে ভর্তি হবার চেস্টা করছে। হাসপাতালের অন্যান্য চিকিতসক ঘটনাটি জানতে পেরে কাল সকালে জরুরী মিটিং এর আয়োজন করেছেন এবং এ বিষয়ে কর্তৃপক্ষ পদক্ষেপ না নিলে কর্মসূচী ঘোষনা করা হবে জানিয়েছেন।

ঘটনাটি অন্যদিকে ঘোরাতে এবং লঘু করতে ইতিমধ্যে কাহিনী পালটে ফেলা হচ্ছে, বলা হচ্ছে ডাক্তারের পায়ে পাড়া দেয়ায় ডাক্তার মেরেছেন হামলাকারীকে, বলা হচ্ছে হাসপাতাল ব্যাবস্থা নেবে না আহত ডাক্তার যেন নিজেই মামলা করেন।

ডাক্তার রানার জবানবন্দী থেকে জানা যায় অভিযুক্তকে বোঝানোর চেস্টার এক পর্যায়ে সে বলে ওঠে, ” ডাক্তার মানুষ এত কথা কছ কেন, নরম সরম থাকবি, যাই কমু শুনবি”।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।