শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মরণোত্তর চক্ষুদান : চ্যারিটি আফটার ডেথ

12369246_1094335270578810_2688363478134262541_n

 

মরণোত্তর চক্ষুদান নিয়ে বিস্তারিত লিখেছেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি মহাসচিব , ডা. হুমায়ূন কবীর বুলবুল।

 

কর্ণিয়াজনিত অন্ধত্বে শিকারদের সিংহভাগকেই কর্ণিয়া প্রতিস্থাপনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়া সম্ভব। আর এর জন্য প্রয়োজন মরণোত্তর চক্ষু দান। অন্ধের চোখে আলো ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি, সন্ধানী আন্তর্জাতিক চক্ষু ব্যাংকসহ কিছু বেসরকারী সংগঠন। এদের সবার লক্ষ্য চক্ষুব্যাংক শক্তিশালী করন প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক কর্নিয়ার চাহিদার বিপরীতে এর মাধ্যমে হাসপাতালে কর্নিয়া সংগ্রহের হার বাড়ানো।

 
চোখদানের ক্ষেত্রে কোন ধর্মেই কোনোরুপ বাধা নেই। মক্কাভিত্তিক ইসলামী ফিকাহ্ একাডেমী বলেছে – ” মরণোত্তর অঙ্গ ব্যবচ্ছেদ বা সংস্থাপন শরীয়ত বিরোধী নয়। “।

মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের ইসলামী পন্ডিত গন ১৯৬৫ সালে এই মর্মে মত প্রকাশ করেন যে, যেহেতু ইসলাম মানবসেবাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকে সেহেতু মানুষের কল্যানে মরণোত্তর চক্ষুদান কোন ক্রমেই ইসলাম বিরোধী হতে পারে না। বরং ইসলামে একে উৎসাহিত করা হয়েছে। সিরিয়া,মিশর, মরক্কো, তিউনিশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ইত্যাদি দেশে বিশেষতঃ আলেমগনের অংশগ্রহণে চক্ষুদানের মহত ধারা ধীরে ধীরে বিকশিত হচ্ছে। ও আই সি (OIC) মরণোত্তর চক্ষুদানকে অনুমোদন দিয়েছে। বৌদ্ধ ধর্মে চোখদানের সুস্পষ্ট নির্দেশ রয়েছে। খৃষ্টান ধর্মে বা হিন্দুধর্মেও চোখদানের ক্ষেত্রে কোন বাধা নেই।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্ধত্বমোচন (মরণোত্তর চক্ষুদান) অর্ডিন্যান্স ১৯৭২ এর আলোক বিবৃতিঃ-

(ক) মরণোত্তর চক্ষুদানে দাতার কোন বয়সসীমা নেই।
(খ) অঙ্গীকারপত্র পূরণ করার কোন বয়সসীমা নেই।
(গ) মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকারপত্র পূরণ করতে অভিভাবক কিংবা পরিবারের যে কোন দুইজন সদস্যের নিকটস্থ সন্ধানী চক্ষুব্যাংক কিংবা হাসপাতালের চক্ষু বিভাগে খবর দিতে পারেন।
(ঘ) অর্ডিন্যান্স অনুযায়ী যে কোন ব্যক্তি পরিবারের দুইজন স্বাক্ষী ও দুইজন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে মরণোত্তর চক্ষুদান করতে পারেন।
(ঙ) মরণোত্তর চক্ষুদাতার মৃত্যুপূর্ব যে কোন শর্ত দাতার আত্নার মাগফেরাত কামনায় অক্ষরে অক্ষরে পালন করতে সন্ধানী সর্বাত্মক চেষ্টা করে থাকে।

 

এ শর্ত (ঙ) প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে — সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট চিকিৎসক প্রফেসর এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরীর মরণোত্তর চক্ষুদান অঙ্গীকারপত্র পূরণ করে শর্ত দিয়েছেন যে, তাহার চোখ সংগ্রহ করবার পর যেন চক্ষুকোটরে ঠিক চোখের মত একটি প্লাস্টিকের বল বসিয়ে দেয়া হয়।

জনপ্রিয় ঔপন্যাসিক জনাব হুমায়ুন আহমেদও একটি শর্ত আরোপ করেছেন। তিনি অঙ্গীকারপত্রে বলেছেন – তাঁহার চোখ এমন একজন যুবককে দিতে হবে যাহার প্রেমিকা আছে এবং চোখ খুলে প্রথমেই সে যেন তাহার প্রেমিকাকেই দেখবে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।