মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
কলাম

ভার্চুয়াল ইয়ুথ সামিট অ্যান্ড লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২০ এ অ্যাওয়ার্ড পেয়েছেন শুভ্রদেব হালদার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ জুলাই ২০২০, ৫:২৫ · ৩ মিনিটে পড়ুন
ভার্চুয়াল ইয়ুথ সামিট অ্যান্ড লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২০ এ অ্যাওয়ার্ড পেয়েছেন শুভ্রদেব হালদার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ জুলাই, ২০২০, সোমবার

ভার্চুয়াল ইয়ুথ সামিট অ্যান্ড লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২০ কর্মসূচিতে বিশ্বের ২২জন তরুণের মধ্যে স্বাস্থ্যে এওয়ার্ড পেয়েছেন শুভ্রদেব হালদার। তিনি পপুলার মেডিকেল কলেজে এমবিবিএস অধ্যয়নরত শিক্ষার্থী। তাঁর জন্মস্থান পিরোজপুর জেলার পশ্চিম শিকারপুর এলাকায়।

“গ্লোবাল ল থিংকার্স সোসাইটি’ আয়োজিত ‘ভার্চুয়াল ইয়ুথ সামিট অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২০’ সফলভাবে সম্পন্ন হয়েছে। মানবতা ও জনকল্যাণমূলক আন্তর্জাতিক সংগঠন ‘গ্লোবাল ল থিংকার্স সোসাইটি’-এর উদ্যোগে ১৭ই ও ১৮ই জুলাই দুইদিন ব্যাপী আয়োজিত আন্তর্জাতিক অনলাইন যুব সম্মেলন ‘ভার্চুয়াল ইয়ুথ সামিট অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২০: ফাইট করোনা উইন ফিউচার’ অনুষ্ঠিত হয়। বিশ্বের তরুণদের নেতৃত্বদানে ও টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনে একত্রিত করা হয়।

এই আন্তর্জাতিক ভার্চুয়াল ইয়ুথ সামিটে বিশ্বের ১০০টি দেশ থেকে ১০০০ তরুণ ও স্বাগতিক বাংলাদেশের ৬৪ জেলার যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫৫ জন বিশেষজ্ঞ ও তরুণ চিন্তাবিদ আলোচনায় অংশ নিয়েছে। ২৪ ঘন্টার এই ম্যারাথন সামিট যা এই করোনাকালীন সময়ে শুধু বাংলাদেশে নয়, বিশ্বে প্রথম।

১৭ই জুলাই সকাল ১১টায় মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রধান অতিথি হিসেবে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১৮ই জুলাই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মালয়েশিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রী ওয়ান আহমাদ ফয়সাল (ডেপুটি মিনিস্টার) এবং রাত ৮টায় মালয়েশিয়ার সেলানগর স্টেট অ্যাসেম্বলি রিপ্রেজেন্ট এবং সেলানগর স্টেট এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার গনবতিরাও ভেরামান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করেন।

‘গ্লোবাল ল থিংকার্স সোসাইটি’র স্বপ্নদ্রষ্টা এডভোকেট প্রেসিডেন্ট রাওমান স্মিতা তার বক্তব্যে বলেন,

“এই করোনাকালীন সময়ে আমাদের এই উদ্যোগ সবাইকে সাহস যোগাবে এবং এই সংগঠন দক্ষ মানব তৈরীতে কাজ করে যাবে।”

তিনি সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সমস্ত স্পীকার, সংগঠনের প্রতিটি সদস্য এবং সকল অনলাইন অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের সম্মানিত জেনারেল সেক্রেটারী এডভোকেট খালেদ মাসুদ তাঁর বক্তব্যের মাধ্যমে পৃথিবীর তরুণদের সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করে জয়ের জন্য এগিয়ে আসার আহবান জানান এবং তিনি বিশ্বাস করেন এই করোনা জয়ের জন্য একমাত্র তরুণদেরকেই সাহসী ভূমিকা পালন করতে হবে।

জয়েন্ট সেক্রেটারী মোঃ সোলায়মান আহম্মেদ জীসান সামিটের প্রথম ও দ্বিতীয় দিন অনুষ্ঠানের শুরুতে পুরো সামিট সম্পর্কে আলোচনা করে সবাইকে হাতে হাত মিলিয়ে পৃথিবীর সমস্ত সমস্যা দূরীকরণে সামাজিক কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।

১৮ জুলাই ভার্চুয়াল ইয়ুথ সামিট অ্যান্ড লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২০ কর্মসূচিতে বিশ্বের ২২ জন তরুনকে বিভিন্ন ক্যাটাগরিতে লিডারশীপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এই ভার্চুয়াল ইয়ুথ সামিটের আলোচ্য বিষয়গুলো হলো-

  • সুস্বাস্থ্য ও মানসিক সমৃদ্ধি , টেকসই উন্নয়ন ও মানবাধিকার, শিক্ষা ও ইকোনমি এবং বিজ্ঞান ও প্রযুক্তি।
  • এছাড়া যুব পর্যটন, বিশ্ব সংস্কৃতি আদান-প্রদান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জলবায়ু পরিবর্তন, শান্তি ও ন্যায়বিচার নিশ্চিতকরণ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে গুরুত্ব দিয়ে বিভিন্ন সেশনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষে বিশ্বের তরুণ নেতাদের গোলটেবিল আলোচনা সভা এবং ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপনী ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নীরবতা ভাঙি, জীবন বাঁচাই: আত্মহত্যা প্রতিরোধে চাই সহমর্মিতা”(বিশ্ব আত্নহত্যা প্রতিরোধ দিবস ২০২৬)

১০ ই সেপ্টেম্বর, ২০২৬ প্রতি বছর ১০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন (IASP) এই দিবসের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, আত্মহত্যা প্রতিরোধযোগ্য। ২০২৪-২০২৬ সালের প্রতিপাদ্য “Changing the…

১১ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

আহতরা পাবেন ইউনিক আইডিকার্ড, আজীবন বিনামূল্যে চিকিৎসা : ডা. সায়েদুর রহমান

বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে যাচাইকৃতদের অতিদ্রুত ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। পর্যায়ক্রমে যাচাইবাছাই প্রক্রিয়ার অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সব আহতদের ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। সকল সরকারি হাসপাতালে কার্ডধারী আহত যোদ্ধারা…

২১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।