মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“আমার মেয়েটাকে ডাক্তার বানাইস না”

প্ল্যাটফর্ম প্রতিবেদন, ২৮ জুলাই ২০২০, মঙ্গলবার

ডা. আসিফ ইসতিয়াক
সহকারী সার্জন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ফুলবাড়িয়া, ময়মনসিংহ

আমি ফাইনাল প্রফ পাশ করি ২০১৩ এর জানুয়ারিতে। ইন্টার্নিতে বার্ণ প্লাস্টিক ডিপার্টমেন্টে প্লেসমেন্ট তখন, ২০১৩ সালের ডিসেম্বর। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ঘিরে তখন সারাদেশে পলিটিক্যাল আনরেস্ট। শুরু হয়ে যায় সারা দেশব্যাপী গাড়িতে আগুন দেওয়া। তখন প্রতিদিনই প্রায় সময়ই আগুনে পুড়ে যাওয়া মানুষের খবর আমরা দেখেছি। কিন্তু নিজ চোখে পুড়ে যাওয়া রোগী হয়তোবা আমরা খুব কম মানুষই দেখেছি। সেরকম একটা রোগী এসেছিল আমাদের মেডিকেলে ১০০% পার্সেন্ট বার্ণ নিয়ে। রোগী আসার পরে যখন ড্রেসিং করছিলাম তখন তার শরীরের কোন অংশে হাত দিতে পারছিলাম না। যেখানে হাত দিচ্ছিলাম চামড়াগুলো খুলে খুলে আসছিল। রোগীটি ‘আল্লাহ মইরা গেলাম রে, মইরা গেলাম’ বলে চিৎকার করছিল। রোগীটিকে দেখার পরে অনেক দিন আমি ঘুমাতে পারিনি ঠিকমত। ছয় মাস পর্যন্ত প্রায় সময়ই রাতে রোগীর কন্ঠ আমার কানে বেজে উঠত, আল্লাহ মইরা গেলাম রে। ধড়ফড়িয়ে  ঘুম থেকে উঠতাম। আসলে বার্ণের মৃত্যু যে কী ভয়ঙ্কর, তা নিজ চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না। এর চেয়ে করুণ মৃত্যু খুব কম হয়।

ডা. রাজিব ভট্টাচার্য আজ মারা গেছেন। ৮৫% বার্ণ নিয়ে ৫ দিন আইসিইউ তে ছিলেন তিনি। ডা. রাজিব দাদাকে পারসোনালি আমি চিনতাম না। কিন্তু পুড়ে যাওয়ার পর উনার মনের অবস্থা চিন্তা করে আজ আবার সেই দুঃস্বপ্নটা ফিরে এলো। একজন মানুষের যত পার্সেন্ট বার্ণ, তার সাথে রোগীর বয়স যোগ করলে রাফলি তার মৃত্যুর সম্ভাবনা বোঝা যায়। মৃত্যু যে অবশ্যম্ভাবী তা রাজিব দা যখন পুড়ে গেছেন তখনই বুঝে ফেলেছেন। তার জানা হয়ে গিয়েছিল তিনি আর বাঁচবেন না। সেই হিসেবে তার শেষ কথাটি ডেথবেড টেস্টিমেন্ট বলা যায়। উনার শেষ কথাটি ছিল তার বন্ধুকে বলা, “দোস্ত আমার মেয়েটাকে একটু দেখে রাখিস, আর ওকে ডাক্তার বানাইস না।”

ছবিঃ ডাক্তার রাজীব ও তার মেয়ে

হায়রে মানব জীবন তুমি এত ছোট ক্যানে? উনি নিজে চিকিৎসক, উনার স্ত্রীও। কতটা অভিমান ছিল উনার মনে যে নিজের সন্তানকে সেই জীবনে আনার চিন্তাও করতে নিষেধ করে গিয়েছিলেন তিনি। কতটা কষ্ট আর অবহেলা আর নির্দয় আচরণ এর স্বীকার না হলে একজন তার মৃত্যুকালে এমন করে বলতে পারেন।

উনার মেয়েটাকে উনি কত ভালবাসতেন তা উনার মেয়ে চিরদিন বুঝবে কিন্তু আফসোস উনি শুধু ছবি হয়েই থাকবেন। অপূর্ণ আশা আর পূরণ হবে না। আহারে, আহারে৷

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।