মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

প্ল্যাটফর্মের পক্ষ থেকে ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজে সুরক্ষা সামগ্রী প্রদান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১:৪৩ · ২ মিনিটে পড়ুন
প্ল্যাটফর্মের পক্ষ থেকে ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজে সুরক্ষা সামগ্রী প্রদান
ছবি : সুরক্ষা সামগ্রী উপহারের সময় ধারণকৃত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৯ শে জুলাই ২০২০, বুধবার

প্ল্যাটফর্মের সহযোগিতায় গত ২৬ শে জুলাই (রবিবার) ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকদের কেএন-৯৫ প্রোটেকটিভ মাস্ক এবং শুভেচ্ছা পত্র দেওয়া হয়।

সারা বিশ্বের মত বাংলাদেশও আজ লড়াই করছে কোভিড-১৯ নামক ভয়াবহ এক মহামারীর বিরুদ্ধে। আর এই মহামারীতে নিজের প্রাণ বাজি রেখে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছেন দেশের চিকিৎসকগন। তাই চিকিৎসক দের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন “প্ল্যাটফর্ম” তৈরী করেছে “পিপিই ব্যাংক” এবং সারা বাংলাদেশের চিকিৎসকদের উপহার দেওয়া হচ্ছে এই সুরক্ষা সামগ্রী। তারই ধারাবাহিকতায় ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৬ শে জুলাই ইন্টার্নি চিকিৎসকদের উপহার দেওয়া হয় কেএন-৯৫ মাস্ক এবং মহামারীকালীন এই যুদ্ধে সম্মুখযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা পত্র দেয়া হয়।

এ সময় অনেক চিকিৎসক করোনাকালীন মহাযুদ্ধে তাদের পাশে থাকার জন্য প্ল্যাটফর্ম- এর উদ্যোগকে স্বাগত এবং ধন্যবাদ জানান এবং পরবর্তীতে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ধন্যবাদ সূচক স্ট্যাটাস প্রকাশ করেন।

ছবিঃ সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম টিমকে ধন্যবাদ দিচ্ছেন চিকিৎসক

উল্লেখ্য, করোনার শুরু থেকে এ যাবৎ ৩৫০ টি স্বাস্থ্য কমপ্লেক্স এবং ৩২ টি মেডিকেল কলেজ হাসপাতালে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন “প্ল্যাটফর্ম অফ মেডিকেল ও ডেন্টাল সোসাইটি”।

বিভিন্ন হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ, চিকিৎসকদের জন্য আলাদাভাবে বাড়ি থেকে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহসহ আরো বিভিন্ন পদক্ষেপ নিয়ে চিকিৎসক সমাজের পাশে আছে প্ল্যাটফর্ম।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।