মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

বেসিক সাবজেক্টের শিক্ষকদের মূলবেতনের ৭০% হারে মাসিক প্রণোদনা ভাতা চালু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ১২:৩৩ · হালনাগাদ: ৮ অক্টোবর ২০২৬ · ২ মিনিটে পড়ুন
বেসিক সাবজেক্টের শিক্ষকদের মূলবেতনের ৭০% হারে মাসিক প্রণোদনা ভাতা চালু
লেখার আকার

বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

বেসিক সাবজেক্টের শিক্ষক সংকট দূর করতে শিক্ষকদের মূলবেতনের ৭০% হারে মাসিক প্রণোদনা ভাতা চালু করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়েছে।

সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্টের শিক্ষক সংকট দূরীকরণের নিমিত্ত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ২৫.০৯.২০২৫ খ্রি. তারিখের ০৭,০০,০০০০.১৭৩,৫৫,০১০.১৩ (অংশ)-২৪২ স্মারকে মঞ্জুরকৃত দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, সেন্টার ফর মেডিকেল এডুকেশন এবং ১৯টি বিশেষায়িত প্রতিষ্ঠানে ১০ (দশ) টি সাবজেক্টে (এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ভাইরোলজি ও এনেস্থেসিওলজি) পাঠদানরত শিক্ষকদের অনুকূলে নন-প্র্যাকটিসিং ভাতা হিসেবে মূলবেতনের ৭০% হারে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে মাসিক প্রণোদনা ভাতা প্রদান করা হলো:

শর্তাবলিঃ

ক) সরকারি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, সেন্টার ফর মেডিকেল এডুকেশন, সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান, বিশেষায়িত প্রতিষ্ঠানে কর্মরত স্নাতকোত্তর ডিগ্রিধারী বেসিক সাবজেক্টের শিক্ষকগণকে মাসিক প্রণোদনা ভাতা প্রদানের লক্ষ্যে তাঁদের নিকট হতে দাপ্তরিকভাবে নন-প্র্যাকটিসিং ডিক্লারেশন নিতে হবে। সংশ্লিষ্ট সাবজেক্টের কোন শিক্ষক নন-প্র্যাকটিসিং ডিক্লারেশন দিতে বার্থ হলে কিংবা প্র্যাকটিসিং-এর সাথে জড়িত মর্মে প্রমাণিত হলে তিনি উক্ত প্রণোদনা ভাতা প্রাপ্তির জন্য বিবেচিত হবেন না;

খ) চলতি ২০২৫-২০২৬ অর্থবছর হতে এই আর্থিক সুবিধা কার্যকর হবে;

গ) এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে;

ঘ) ৯ম জাতীয় বেতন স্কেলে এই ভাতার হার অপরিবর্তনীয় থাকবে; এবং

ঙ) এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোন অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।