মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

ভুয়া ডিগ্রি ব্যবহার করায় ডা. জাহাঙ্গীর কবিরকে বিএমডিসির শোকজ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ২:১৮ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

এফসিপিএস (চূড়ান্ত) ডিগ্রি সম্পন্ন না করেও নামের পাশে উক্ত ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন আলোচিত ও সমালোচিত চিকিৎসক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবির। এ অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

আলোচিত ও সমালোচিত চিকিৎসক মুহাম্মদ জাহাঙ্গীর কবির।

সম্প্রতি বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত ওই কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, ডা. জাহাঙ্গীর কবির এফসিপিএস (চূড়ান্ত) ডিগ্রি সম্পন্ন না করেও নামের পার্শ্বে উক্ত ডিগ্রি ব্যবহার করছেন এবং এভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন।

বিএমডিসি সূত্রে জানা গেছে, এ অভিযোগের বিষয়ে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) সচিব অধ্যাপক আবুল বাসার মো. জামাল কাউন্সিলকেও আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। তার পাঠানো চিঠির ফটোকপিও কারণ দর্শানোর নোটিশের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নং আইন) অনুযায়ী – কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয় এমন কোনো ডিগ্রি বা পদবী ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। আইনটির ১৩ ও ২৯ ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, স্বীকৃত নয় এমন কোনো ডিগ্রি, পদবী বা উপাধি ব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যক্তি তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা এক লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।

এতে আরও বলা হয়, ‘আপনার ডিগ্রি ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করে বিএমডিসি হতে প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর উল্লেখপূর্বক এই পত্র প্রাপ্তির ১৫ দিনের মধ্যে নিম্নস্বাক্ষরকারীকে লিখিতভাবে অবহিত করার জন্য জানানো হলো।’

বিএমডিসি জানায়, ডা. জাহাঙ্গীর কবির রাজধানীর আফতাবনগরের ব্লক–সি এলাকায় সিরাজ কনভেনশন সেন্টারের চেম্বার থেকে এফসিপিএস ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন।

উল্লেখ্য, ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের জেকে লাইফস্টাইলকে বছর পূর্বে অননুমোদিত পণ্য বিক্রয়ের দায়ে অর্থদন্ড করেছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।